35 C
Kolkata

হিমন্ত-পত্নীর পাসপোর্ট বিতর্ক! আদালতে বিরাট স্বস্তি কংগ্রেস নেতার, দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: অসমের (Assam) বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার (Riniki Bhuyan Sarma) পাসপোর্ট বিতর্ক সামনে এনে ইতিমধ্যে একাধিক রাজ্যের পুলিশের নজরে এসেছেন কংগ্রেস (Congress) নেতা পবন খেরা (Pawan Khera)। সেই ঘটনাক্রম পৌঁছয় আদালতের দরজায়, যেখানে খানিক স্বস্তি পেলেন কংগ্রেস নেতা। শুক্রবার তেলঙ্গানা হাইকোর্ট (Telangana High Court) কংগ্রেসের শীর্ষ নেতার এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন অগ্রিম জামিন মঞ্জুর করেছে। অসমে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এই স্বস্তি পান তিনি।

জানা গিয়েছে, পবন খেরার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়েছিল শর্মা দম্পতির করা অভিযোগের জেরে। সেই মামলার শুনানির সময় বিচারপতি কে সুজনার বেঞ্চ কংগ্রেস নেতা পবন খেরাকে নির্দেশ দেয়, তিনি যেন এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে অগ্রিম জামিনের আবেদন জানান। যদিও খেরার আইনজীবী আরও সময় চাইলেও আদালত তা নাকচ করে দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, খেরা দ্রুততার সঙ্গে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তিনি সাধারণ ব্যক্তি নন।

আরও পড়ুন: “কলকাতাতো দূর অস্ত, কষ্ট করে জম্মু এসে দেখাক!” পাকিস্তানকে ধুয়ে দিলেন ওমর আবদুল্লা

উল্লেখ্য, গত ৫ এপ্রিল এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা অভিযোগ করেন যে, রিনিকি ভুঁইয়া শর্মার একাধিক পাসপোর্ট রয়েছে এবং বিদেশে সম্পত্তিও রয়েছে, যা মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। এই অভিযোগকে ‘ভিত্তিহীন, মনগড়া ও বিদ্বেষমূলক’ বলে উড়িয়ে দেয় শর্মা পরিবার। এই ঘটনার পর রিনিকি ভুঁইয়া শর্মার অভিযোগের ভিত্তিতে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে খেরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে অসম পুলিশ। এর মধ্যে নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য প্রদান এবং প্রতারণার অভিযোগও রয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

লেকটাউনে হাওয়ায় দুলছিল মেসি মূর্তি, সরিয়েই ফেলা উচিত, দাবি ঠিকাদারের

কলকাতা: শিরোনামে উঠে এল লেকটাউনের লিওনেল মেসির বিশাল মূর্তি (Statue of Lionel Messi in Lake Town)। হওয়ায় দুলছে লেকটাউন...

More Articles Like This