29 C
Kolkata

বুথে নজরদারি চালাবে AI, অতিরিক্ত লোক ঢুকলেই মাইক্রো অবজারভারদের সতর্ক করবে

Must Read

ওয়েবডেস্ক-  আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)  নিয়ে অতি সক্রিয় নির্বাচন কমিশন (Election Commission) । সমস্ত রকম কারচুপি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন। আর এই বিষয়ে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই (AI) । বুথের (Booth)  ভিতর নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অতিরিক্ত এক জনও প্রবেশ করলে মাইক্রো অবজারভারদের (Micro-Observers)  সতর্ক করবে এ আই।  কমিশন সূত্রে খবর, বুথের ভিতর থাকবেন এক জন প্রিসাইডিং অফিসার, তিন জন পোলিং অফিসার ও প্রার্থী পিছু একজন করে পোলিং এজেন্ট।

বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, সেন্ট্রাল কন্ট্রোল রুমে একসঙ্গে ৫০০ টি বুথের ছবি দেখতে পাবেন মাইক্রো অবজারভাররা। সেখানে থাকছে ১০টি টেলিফোন লাইন।  টোল ফ্রি নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। সেন্ট্রাল কন্ট্রোল রুমে ৭২টি স্ক্রিন থাকছে পর্যবেক্ষণের জন্য।  আরও ১৮ টি স্ক্রিনে দেখা যাবে, এসএসটি (স্ট্যাটিক সার্ভেলান্স টিম) এবং এফএসটি (ফ্লায়িং সার্ভেলান্স টিম)-র গাড়িতে বসানো ক্যামেরায় তোলা ছবি।

আরও পড়ুন-  নদিয়া, মালদহ, দুই ২৪ পরগনা…প্রচুর বাদ! কলকাতায় কত বাদ?

সেন্ট্রাল কন্ট্রোল রুমে ২০০ জনের মতো মাইক্রো অবজারভাররা থাকবেন।  ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, স্ট্যাটিক সার্ভেলান্স টিম বিধানসভা কেন্দ্রগুলিতে সর্বক্ষণ পর্যবেক্ষণে থাকবে। কমিশনের সংশ্লিষ্ট নজরদারি গাড়ির মাথায় সবদিক নজরে থাকার জন্য থাকছে ক্যামেরা, যা নিয়ন্ত্রণ করা যাবে কমিশনের কন্ট্রোল রুম থেকে। কেন্দ্রীয় বাহিনীর পুলিশ সহ গাড়িগুলিত থাকবে জিপিএস প্রযুক্তি। বোঝা যাবে উপদ্রুত এলাকাগুলিতে গাড়িগুলি ঘুরছে কি না।

 

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This