35 C
Kolkata

নদিয়া, মালদহ, দুই ২৪ পরগনা…প্রচুর বাদ! কলকাতায় কত বাদ?

Must Read

কলকাতা: রাজ্যে ভোটার তালিকা সংশোধন (West Bengal SIR) ঘিরে অবশেষে পূর্ণাঙ্গ ছবি সামনে আনল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম।সোমবার গভীর রাতে প্রকাশিত জেলা-ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম ছাঁটাই ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (West Bengal SIR) শুরু হওয়ার আগে বিরোধীরা আন্দাজ করছিলেন, বাংলায় পুরনো তালিকা থেকে ১ কোটি নাম বাদ যেতে পারে। ততটা হল না ঠিকই। তবে ৯০ লক্ষ পার করে ফেলল নির্বাচন কমিশন (Election Commission)। শেষমেশ ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় ৯১ লক্ষেরও কিছু বেশি নাম।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal SIR Final Voter List) প্রকাশের সময়ে কমিশন জানিয়েছিল, ৬৬ লক্ষ ৬৩ হাজার ভোটারের নাম বাদ গেছে। তার পরেও বিবেচনাধীন তথা অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নাম। সোমবার গভীর রাতে কমিশন সূত্রে জানা গেল, তার মধ্যে ২৭ লক্ষের কিছু বেশি নাম বাদ গেছে। যাচাই প্রক্রিয়ায় জেলাভিত্তিক তথ্যে বেশ কিছু চমকপ্রদ বিষয় উঠে এসেছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অযোগ্য ঘোষণার সংখ্যা চোখে পড়ার মতো।বিচারাধীন ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ বাদ পড়েছে।

আরও পড়ুন: ভোটার তালিকায় বড়সড় কাটছাঁট, বাদ ৯০ লক্ষের বেশি নাম

মালদায় বাদ পড়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫। উত্তর ২৪ পরগনায় বাদ ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬। দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জন বাদ। দুই ২৪ পরগনা মিলিয়ে সাড়ে ৫ লক্ষ ভোটারের নাম বাদ। নদিয়ায় ২ লক্ষ ৮ হাজার ৬২৬ ভোটারের নাম বাদ।উত্তর দিনাজপুর ১ লক্ষ ৭৬ হাজার ৯৭২ জন ভোটারের নাম বাদ। কোচবিহারে ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জন ভোটারের নাম বাদ।হাওড়ায় ১ লক্ষ ৩২ হাজার ১৫১ জন ভোটারের নাম বাদ। হুগলিতে ১ লক্ষ ২০ হাজার ৮১৩ জন ভোটারের নাম বাদ। পূর্ব বর্ধমান ২ লক্ষ ৯ হাজার ৮০৫ জন ভোটারের নাম বাদ। বীরভূম ৮২ হাজার ৫৯ জনের নাম বাদ।উল্লেখ্য, সংশোধনের আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। একাধিক ধাপের ছাঁটাই ও পুনর্বিবেচনার পর এই সংখ্যায় বড়সড় ওঠানামা হয়েছে। নির্বাচনের মুখে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This