ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার দিনেই ধোঁয়াশা, নাম বাদ পড়লে ভোট দেবেন কীভাবে?

Must Read

কলকাতা: প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিনেই ভোটার তালিকা (Voter List) নিয়ে তৈরি হল নতুন সংশয়। এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের শুনানি শুরু হয়নি। তার মাঝেই রবিবার ফারাক্কার কংগ্রেস (Congress) প্রার্থী মহতাব শেখের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই বিশেষ শুনানি হয়েছে বলে জানা গিয়েছে।

নির্বাচনী সূচি অনুযায়ী, ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট মোট ১৫২টি আসনে। বিধি মেনে আজই সেই দফার ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাবে। অর্থাৎ, এই সময়ের পর আর নতুন করে কোনও নাম তোলা বা বাদ দেওয়ার সুযোগ থাকবে না।

আরও পড়ুন: মোদি-শাহ থেকে হেমা-কঙ্গনা, বঙ্গভোটে বিজেপির ‘স্টার বাহিনী’! ৪০ প্রচারকের তালিকা নিয়ে জোর চর্চা

কিন্তু এখানেই তৈরি হচ্ছে জটিলতা। যাঁদের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ পড়েছে এবং সেই বিষয়টি আদালতে বিচারাধীন, তাঁদের ভোটাধিকার কীভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি। নির্বাচন কমিশনের তরফেও এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা সামনে আসেনি।

আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, আদালতের চূড়ান্ত নির্দেশ না এলে এই ধরনের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নেওয়া কঠিন। আবার অন্যদের মত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার রক্ষা করাই সর্বাগ্রে গুরুত্বপূর্ণ, তাই দ্রুত সমাধান প্রয়োজন।

ভোটের মুখে এই অনিশ্চয়তা রাজনৈতিক চাপও বাড়াচ্ছে। বিশেষ করে যখন মনোনয়ন পর্ব শেষের মুখে এবং নির্বাচনী প্রক্রিয়া পূর্ণ গতিতে এগোচ্ছে, তখন ভোটার তালিকা ঘিরে এই ধোঁয়াশা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন মহলে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This