30 C
Kolkata

ইডেনে ঢাকা মাঠ, বাতিল অনুশীলন, সোমবারের ম্যাচ আদৌ হবে?

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার শহর কলকাতার। দুপুরের পরেই কলকাতা সহ বিভিন্ন এলেকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain) হয়েছে। এর জেরে শহরের তাপমাত্রা একধাক্কায় নেমেছে অনেকটা। কিন্তু, এই খবর তিলোত্তমার সাধারণ মানুষদের জন্য খুশির খবর হলেও, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে এই খবর খুব একটা ভালো নয়। কারণ আগামীকাল ইডেনে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে কেকেআরের ম্যাচ রয়েছে। ফলে সোমবার ম্যাচ বৃষ্টি কারণে ভেস্তে যাবে কি না? তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।

আর বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে নাইটদের কাছে তা হবে খুব খারাপ খবর। কারণ, আইপিএলের (IPL 2026) চলতি মরশুমের প্রথম দু’টি ম্যাচ হেরে বসে আছেন অজিঙ্কে রাহানেরা। এদিকে হারার কারণে লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে কলকাতা। এদিকে দু’ম্যাচের দু’টিতেই জিতেছে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব। ফলে কালকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে নাইটদের কাছে। বলে রাখা দরকার, সোমবার বিকেলেও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : আইপিএল থেকেই টেস্টের জন্য ট্যালেন্ট খুঁজতে শুরু করল বোর্ড!

এদিকে ইডেনের নিকাশীব্যবস্থা ভালো। খুব তাড়াতাড়ি জলও সরে যায়। যদি সোমবার হালকা থেকে মাঝি বৃষ্টি হয়ে থেমে যায়, তাহলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু, যদি খুব বৃষ্টি হয় এবং তা চলতে থাকে, তাহলে রিঙ্কু সিং-দের কাছে তা হবে দুঃসংবাদ। রবিবার দুপুরের পর থেকে ইডেনের (Eden Gardens) পুরো মাঠ ঢাকা রাখা হয়েছে বলে খবর।

এদিকে কেকেআর (KKR)-এর দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন এখনও পর্যন্ত শুধু ব্যাটিং করেছেন। বল করেননি। ফলে তা নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু জানা যাচ্ছে, শনিবার থেকেই বল করতে শুরু করেছেন অজি অলরাউন্ডার। এদিকে কেকেআরের ফিনিশারের দায়িত্ব কে নেবেন? তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This