‘ডবল ইঞ্জিন’ মানে কী? বিজেপির স্লোগানেই তীব্র খোঁচা অভিষেকের

Must Read

কলকাতা: বিজেপির (BJP) বহুল প্রচারিত ‘ডবল ইঞ্জিন সরকার’ (Double Engine Gorvernment) স্লোগানকে হাতিয়ার করেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার এক্স (X)-এ পোস্ট করে তিনি ডবল ইঞ্জিননের  ব্যাখ্যা দেন অভিষেক।

অভিষেকের দাবি, এই সরকারের প্রথম ইঞ্জিন কাজ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, সৎ আধিকারিকদের বদলি করা এবং বহিরাগত এনে ভোটে প্রভাব ফেলাই নাকি সেই ইঞ্জিনের কাজ।

আরও পড়ুন: মালদহের জনসভায় বিস্ফোরক মমতা

অভিষেকের দাবি, এই সরকারের প্রথম ইঞ্জিন কাজ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, সৎ আধিকারিকদের বদলি করা এবং বহিরাগত এনে ভোটে প্রভাব ফেলাই নাকি সেই ইঞ্জিনের কাজ।

দ্বিতীয় ইঞ্জিন হিসেবে তিনি উল্লেখ করেন, এআইএমআইএম, আইএসএফ ও এজেইউপি-র মতো দলগুলিকে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা, অশান্তি ছড়ানো এবং ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দেওয়া।

একই পোস্টে তৃণমূলের পক্ষে জনসমর্থনের দাবিও তুলে ধরেন অভিষেক। জয়পুর, সোনামুখী, ইন্দাস ও খানাকুলে দলের প্রার্থীদের জয়ের ইঙ্গিত মিলেছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বাংলা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে “মা-মাটি-মানুষের সরকার”-কেই বেছে নেবে।

উল্লেখ্য, ভোটের আগে রাজ্যে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। ‘ডবল ইঞ্জিন’ ইস্যুতে বিজেপি বনাম তৃণমূলের এই বাকযুদ্ধ সেই উত্তাপ আরও বাড়াল।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This