29 C
Kolkata

ভোটের আগে কমিশনের ‘কড়া বার্তা’! অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ

Must Read

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যাঁরা জামিনে মুক্ত, এমন ব্যক্তিদের সরকারি নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলা প্রশাসন ও পুলিশকে। কমিশনের এই পদক্ষেপে নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার বার্তাই স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

২ এপ্রিল রাতে জারি হওয়া নির্দেশে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় বর্তমানে যাঁরা নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের তালিকা নতুন করে খতিয়ে দেখতে হবে। বিধানসভা কেন্দ্র ও পুলিশ জেলার ভিত্তিতে সেই তালিকা তৈরি করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অবশেষে গ্রেফতার মালদহ অশান্তির ‘মূলচক্রী’, বাগডোগরা বিমানবন্দরে ধরা পড়লেন মোফাক্কেরুল

কমিশন স্পষ্ট জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে বা যাঁরা জামিনে বা প্যারোলে রয়েছেন, তাঁদের আর কোনও বিশেষ নিরাপত্তা দেওয়া যাবে না। একই সঙ্গে, যাঁরা পদমর্যাদা বা প্রকৃত হুমকির ভিত্তিতে নিরাপত্তার যোগ্য নন, তাঁদের ক্ষেত্রেও নিরাপত্তা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এই সিদ্ধান্ত কার্যকর করতে খুব কম সময় বেঁধে দিয়েছে কমিশন। বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যেই নিরাপত্তা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি, শুক্রবার দুপুর ১২টার মধ্যে আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচন আধিকারিক (DEO) ও পুলিশ সুপারদের।

সূত্রের খবর, মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অশান্তির ঘটনার পরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন চাইছে, ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার রুখতে।

এই সিদ্ধান্তে যাঁরা এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্যভাবে নিরাপত্তা সুবিধা পাচ্ছিলেন, তাঁদের বড় ধাক্কা লাগতে পারে। একই সঙ্গে প্রশাসনের উপরও বাড়ছে চাপ, কারণ অল্প সময়ের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ।

ভোটের মুখে কমিশনের এই ‘কড়া বার্তা’ রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, কত দ্রুত এই নির্দেশ কার্যকর হয় এবং নির্বাচনী পরিবেশে তার প্রভাব কতটা পড়ে।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This