29 C
Kolkata

‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে উত্তপ্ত সোনারপুর দক্ষিণ, রূপা-লাভলীর বাকযুদ্ধ তুঙ্গে

Must Read

সোনারপুর: ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে বাগযুদ্ধ এখন চরমে। ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রকে (Lovely Maitra) নিশানা করলেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)।

প্রচারে রূপা গাঙ্গুলির কটাক্ষ, “তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, কালীঘাটে টাকা কম যাওয়ার কারণে সোনারপুর দক্ষিণে উন্নয়ন ব্যাহত হয়েছে। তাঁর দাবি, বরাদ্দ অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি।

আরও পড়ুন: নমিনেশন র‍্যালির দিন রক্তাক্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

এই মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র বলেন, “উনি যা বলেছেন, তা ওনার এবং ওনার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই।” একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগ তোলেন তিনি। তবে ব্যক্তিগতভাবে রূপা গাঙ্গুলির প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছেন লাভলী। এদিন একাধিক প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে লাভলী মৈত্র জানান, বাকি সব প্রশ্নের উত্তর মিলবে ৪ তারিখ, ভোটের ফল ঘোষণার দিন।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This