ওয়েবডেস্ক- ২ এপ্রিল হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) । ২০২৬ সালের হনুমান জয়ন্তীর দিন মঙ্গলে মীন রাশিতে প্রবেশ বা গোচরের ফলে চার রাশির (Zodiac Sign) জাতক-জাতিকাদের জীবনে উন্নতি। মঙ্গলের এই অবস্থান পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট রাশিগুলোর জন্য ‘রাজযোগ’-এর (Rajyoga) মতো শুভ যোগ তৈরি হবে।
মিথুন রাশি: কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান বাড়বে, পদোন্নতির যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন, তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো। গুরুজনের আশীর্বাদ পাবেন।
সিংহ রাশি: আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে তাদের মান-সম্মান বৃদ্ধি পাবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বৃদ্ধি। কাজের পরিবেশে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
আরও পড়ুন- সাড়ে সাতির প্রভাব কী কাটতে চলেছে এই তিন রাশির জীবনে?
বৃশ্চিক রাশি: মঙ্গলের বিশেষ কৃপায় সাহস ও মনোবল বাড়বে। আটকে থাকা কাজগুলি দ্রুত সমাধান হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক উন্নতি। প্রেমের প্রস্তাব পেতে পারেন।
ধনু রাশি: অর্থনৈতিক দিক থেকে এই সময়টি ধনু রাশিদের জন্য অত্যন্ত ভালো। মন শান্ত থাকবে স্বাস্থ্য ভালো যাবে। বিনিয়োগ করলে লাভে সম্ভাবনা রয়েছে এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

