কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ডিসেম্বরে বাংলায় জাঁকিয়ে শীত, কোন জেলায় কত নামবে পারদ?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭:৪২ এম
  • / ২৫৭ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত (Winter Update)। কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে(Kolkata Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পারদ কমতে পারে আরও ৩ ডিগ্রি পর্যন্ত। নতুন সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দেখে নেওয়া যাক লেটেস্ট আপডেট (Weather Today)।

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৩–৪ ডিগ্রি কম। রবিবার থেকে আবারও নামতে পারে পারদ। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ ও ত্রিপুরার ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে দ্রুত কমছে তাপমাত্রা। পাঁচদিন বড় পরিবর্তন না হলেও শীতের অনুভূতি বাড়বেই।

আরও পড়ুন: যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের

দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে শীতের দাপট। কারণ, পশ্চিম দিক থেকে শীতল হাওয়া অবাধে ঢুকছে। সন্ধ্যায় বাড়বে আরও বাড়বে ঠান্ডা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১০–১২ ডিগ্রি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে শীতের দাপট সবচেয়ে বেশি। সকালবেলা কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা। উপকূলের দিকে থাকবে ঘন কুয়াশা। দুপুরের দিকে আবহাওয়া থাকবে পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও বাড়ছে শীতের তীব্রতা। দার্জিলিঙে সকালে পারদ ৫ ডিগ্রির ঘরে। পাহাড়ে বাড়বে কুয়াশা। আবহাওয়া মূলত শুষ্ক, বৃষ্টি নেই। সকালবেলায় ঠান্ডা ও হালকা কুয়াশার পরে রোদ ঝলমলে দিন। উত্তরের পাঁচ জেলায় মনোরম শীতের আবহ।

কলকাতায় জাঁকিয়ে নামছে পারদ।সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। শনিবারের সর্বনিম্ন ১৫ ডিগ্রি—স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজকের পারদ ১৫.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম এভাবেই কিছুদিন থাকবে তাপমাত্রা। দিনের বেলায় আরও সামান্য কমতে পারে। শহরবাসীর জন্য শীতের আমেজ বাড়ছে ধীরে ধীরে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team