কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ফের বদলাচ্ছে আবহাওয়া, রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩:৩৮ এম
  • / ১৫৭ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- স্বাভাবিকের থেকে উপরে উঠল শহরের তাপমাত্রা (Temperature), দীর্ঘ দিন কনকনে ঠাণ্ডার পর অবশেষে বাড়ল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু জেলায় ঘন কুয়াশার (Dense Fog) সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গের ছয় জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা (Visibility) ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। আগামী ৪৮ ঘন্টা একই রকম থাকবে তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতে (Paush Sankranti) ফের নামবে পারদ। পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের পারদ পতনের পূর্বাভাস।

 

ঘন কুয়াশা সেই সঙ্গে শীতের অবস্থান বজায় থাকবে বঙ্গে, ফলে আরও কিছুদিন ঠান্ডা ভালোই ছক্কা হাকাবে। আগামী পাঁচদিন একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী তিনদিন স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি নিচে থাকবে, এর পর সামান্য বাড়তে পারে। অপরদিকে কুয়াশা সেই সঙ্গে ভালোই শীতের দাপট বজায় থাকবে। শনিবার মালদায় শীতল দিনের পরিস্থিতি ছিল। মূলত, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে শীতল দিন ঘোষণা হয় আজ রবিবারও মালদা এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে কোল্ড ডে পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সাড়ে চার ডিগ্রি বা তার নিচে থাকবে।

আরও পড়ুন- গাফিলতি বরদাস্ত নয়! মাইক্রো অবজার্ভারদের কড়া বার্তা কমিশনের

ডিসেম্বর থেকেই শীতে কাঁপছে রাজ্যবাসী। পৌষ মাস ফুরোতে আর মাত্র কয়েকটা দিন। তার আগে আপাতত আবহাওয়ার বড়সড় বদলের সম্ভাবনা নেই। সকালের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে অধিক কুয়াশার দাপট থাকবে। আজ থেকে তাপমাত্রা কিছুটা উর্দ্ধমুখী হতে পারে। নতুন সপ্তাহে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

অপরদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এর সরাসরি কোনও প্রভাব রাজ্যে পড়বে না। আজ রবিবার দিকের আকাশে ভোর ও সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে। রোদ উঠলে ধীরে ধীরে পরিষ্কার হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ও ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।

আগামী সপ্তাহের মাঝামাঝি অবধি শীতের দাপট সামান্য কম থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, অবাধে উত্তুরে হাওয়া বাংলায় প্রবেশ করছে। ফলে সেই কারণে শীত দীর্ঘস্থায়ী হয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস বঙ্গে শীতের দাপট ধরে রেখেছে। পৌষ সক্রান্তিতে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। সেইসঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে।

দার্জিলিং, দুই দিনাজপুর, মালদা, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট থাকবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team