কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কেন গায়ের জোরে SIR? বিজেপিকে তুলোধনা মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ০৫:২০:৫৩ পিএম
  • / ৬৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে এমনিতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তার পরেই শুনানি পর্ব নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কারণ, কারও পায়ে প্লাস্টার, কেউ সদ্য ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে, কেউ বয়সের ভারে জীর্ণ। তা সঙ্গে নিয়েই শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে তাঁদেরকে। গঙ্গাসাগর থেকে এই ইস্যু নিয়ে কড়া ভাষায় কমিশন (Election Commission) ও বিজেপিকে (BJP) আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি বলেন, “এসআইআর (SIR) হোক বছর দুয়েক সময় নিয়ে। গায়ের জোরে কেন? গায়ের জোরে দু’মাসের মধ্যে প্রায় ৭০ জন মারা গিয়েছেন, বাকিরা আত্মহত্যা করতে গিয়েছিলেন হাসপাতালে আছেন। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না। কবারও মনে আগুন জ্বলে না?”

আরও খবর : গঙ্গাসাগরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, “আজ যদি আপনার বাড়ির মা-কে, ৮৫ বছরের বৃদ্ধাকে টেনে-হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হত, দিল্লির লাড্ডুরা কী উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাঁদের বাবা-মায়ের সার্টিফিকেট আছে তো ? জিজ্ঞাসা করুন।”

প্রসঙ্গত, কেউ বয়সের ভারে ভারাক্রান্ত। কেউ ঠিক মতো দাঁড়াতে পারেন না। এমন কিছু বয়স্ক ব্যক্তি ও মহিলাকে শুনানি কেন্দ্রে যেতে দেখা গিয়েছে। কেউ আবার কেন্দ্রের সামনে গিয়েও কেঁদেই ফেলেছেন। এ নিয়ে মমতা এদিন আরও বলেছেন, “বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছেন, তাঁকে ডেকে পাঠাচ্ছো ৮৫ বছর বয়সে, ৯০ বছর বয়সে। কেউ অন্তঃসত্ত্বা, তাঁকে ডেকে নিয়ে যাচ্ছো। তাঁকে এতদিন বাদে… এ দেশে থেকে প্রমাণ করতে হবে সে এ দেশের ভোটার কি না ! সে এদেশের নাগরিক কি না !” তিনি আরও বলেছেন, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team