কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR হলে কী হবে? কারা বাদ যাবেন? দেখুন বিস্তারিত তথ্য 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:০৮:১৮ এম
  • / ৩৮৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার
ওয়েব ডেস্ক : দ্রুত রাজ্যে চালু হতে পারে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। তা নিয়ে বিভিন্ন ধরণের প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মনে। প্রথম হল, এসআইআর হলে কী হবে? তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না তো? অনেকে আবার অনেক আগে থেকেই ২০০২ সালে ভোটার লিস্ট (Year 2002 Voter List ) বের করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর সেই সব তথ্য দেওয়া হল এই প্রতিবেদনে।
ইতিমধ্যে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকা (Year 2002 Voter List ) প্রকাশ করেছে। তা নিজের বাড়িতে বসেই দেখে নিতে পারবেন সবাই। প্রশ্ন হচ্ছে কীভাবে দেখবেন? এর জন্য আপনাকে যেতে হবে চিফ ইলেকটোরাল অফিসার, পশ্চিমবঙ্গ-র (Chief Electoral Officer, WestBengal) পেজে বা এই লিঙ্কে- https://ceowestbengal.nic.in/roll_dist। এখানে গিয়ে নিজের জেলা বাছতে হবে। তার পর নিজের কেন্দ্র, আর তার পর কোন স্কুলে ভোট দিয়েছেন, তার তথ্য দিলেই পাওয়া যাবে ২০০২ সালের ভোটার লিস্ট সংক্রান্ত সমস্ত তথ্য।
২০০২ সালের ভোটার লিস্টে যদি কারোর নাম না থাকে বা যদি তিনি নাগরিকত্বের প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। পাশাপাশি মৃত ও অবৈধ ভোটারের নাম বাদ পড়বে তালিকা থেকে। দু’জায়গায় দুটি এপিক নম্বর থাকলে বাদ পড়বে একটি। এর পাশপাশি এসআইআর (SIR) প্রক্রিয়ার নতুন ভোটার তালিকা প্রকাশ কমিশন। কোনও ভোটার যদি এই প্রক্রিয়ায় অংশ না নেন তাহলে নতুন তালিকা থেকে তাঁর বা তাঁদের নাম বাদ পড়বে।
অন্যদিকে ম্যাপিংয়ের কাজ চালাচ্ছে কমিশন (Commission)। ২০০২ সালে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৪.৫৮ কোটি। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭.৬৫ কোটি। ফলে ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে ম্যাপিংয়ের কাজ চলছে। যে সব ভোটারের নাম দুই তালিকাতে থাকবে, তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্য যে ভারতীয় নাগরিক তা নিয়ে নিশ্চিত কমিশন। ফলে তাঁর বা তাঁদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে নথির কোনও প্রয়োজন নেই।
এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খসড়া তালিকা প্রকাশিত হবে। তাতে কোনও ভুল বা অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে কমিশন। প্রসঙ্গত, প্রতি বছরেই ভোটার তালিকা সংশোধন করে কমিশন। যেমন নতুন ভোটাররা তালিকায় যুক্ত হন, তেমনই ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদও যায় তালিকা থেকে। কমিশনের যুক্তি, ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ যাওয়া ত্রুটি মুক্ত নয়। সেই কারণে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) চালাতে চাইছে কমিশন।
দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কলকাতার বায়ূদূষণ নিয়ে মামলা উঠল এজলাসে! কী বলল হাইকোর্ট?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দত্তাবাদে  স্বর্ণব্যবসায়ী  স্বপন কামিল্যা মামলায় রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
৩৭ দিন পর জামিন পেলেন শতদ্রু দত্ত!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team