কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মোদির ভাষণে মন গলল মতুয়াদের? সভা শেষ হতেই উঠল বড় প্রশ্ন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৯:২৭ পিএম
  • / ৯১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: ঘন কুয়াশা কারণে নামেনি কপ্টার। অগত্যা কলকাতা থেকেই ভার্চুয়ালি তাহেরপুরের সভায় (Taherpur Rally) ভাষণ দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এসআইআর (SIR) শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর এই সভায় যে মতুয়াদের (Matua) জন্য কিছু বলা হবে, তা আগে থেকেই আশা করা হয়েছিল। কিন্তু ভার্চুয়াল ভাষণে রাজ্যের এই বিশেষ জনগোষ্ঠীর জন্য সেভাবে কিছুই বলতে শোনা গেল না মোদিকে। বক্তব্যে একবার করে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মার নাম নিয়ে তাঁদের প্রণাম জানিয়েই অন্য প্রসঙ্গে ঢুকে পড়েন তিনি। সেই কারণেই এবার প্রশ্ন উঠছে যে, মোদির এই ভাষণে কি মন গলল মতুয়াদের?

শনিবার তাহেরপুরের সভায় ভার্চুয়াল ভাষণের শুরুতে ‘জয় নিতাই’ বলে মতুয়াদের কথা উল্লেখ করে মোদি বলেন, “সমাজকল্যাণের এই নৌকাকে মতুয়ারা আগে নিয়ে গিয়েছেন। হরিচাঁদ ঠাকুর কর্মের মর্ম বুঝিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর কলম ধরিয়েছেন। বড়মা মাতৃত্ব বর্ষণ করেছেন। সকলকে প্রণাম।” এছাড়া নদিয়া-বন্দনায় তিনি বলেন, “নদিয়া সেই ভূমি, যেখানে প্রেম, করুণা, ভক্তির রূপ হিসাবে চৈতন্যদেবের জন্ম হয়েছে। নদিয়ার গ্রামে গ্রামে কীর্তনের সুর উঠত, ঐক্যের সুর বাজত।” মতুয়া প্রসঙ্গে আর সেভাবে কিছুই বলেননি তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরে ‘প্ল্যান -B’ ছিল? খতিয়ে দেখছে এসপিজি, দেখুন বিগ আপডেট

এদিকে তথ্য বলছে, পশ্চিমবঙ্গের মধ্যে মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট এলাকায় ‘নন-ম্যাপড’ বা ম্যাপিংবিহীন ভোটারের সংখ্যা সবথেকে বেশি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৩০ লক্ষ মানুষের কোনো ম্যাপিং নেই। এর মাঝে আবার বিজেপির মতুয়া নেতা, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর সরাসরি স্বীকার করে নিয়েছেন যে, এই প্রক্রিয়ার ফলে বহু মতুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তাঁর এই স্বীকারোক্তি মতুয়া সমাজে এক দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

যে বিজেপি নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি দিয়েছিল, তাঁদেরই নেতার মুখ থেকে এখন ভোটাধিকার হারানোর কথা শুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই কারণেই মোদির মুখ থেকে কিছু আশ্বাস পাওয়ার আশায় ছিল মতুয়া সমাজ। কিন্তু শনিবার সেই আশাতেও জল ঢেলে দিলেন খোদ প্রধানমন্ত্রীই।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team