কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পরপর দু’দিন অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ০৫:২৭:৪০ পিএম
  • / ৬৪২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

আজ শনিবার ও কাল রবিবার, পরপর দু’দিন রাজ্যে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহওয়া দফতর৷ কারণ, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চল এবং মধ্য বঙ্গোপসাগরে প্রচণ্ড আর্দ্রতার সৃষ্টি হয়েছে৷ এরফলে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরপর দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এ কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

শনিবার বিকালে আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই ৭-২০ সেমি বৃষ্টিপাত হতে পারে। ৭-১১ সেমি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার।

আগামীকাল রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ মূলত, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই জেলাগুলির দু-এক জায়গায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা এড়ানো যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার পাশাপাশি উত্তরবঙ্গের কালিংপং, আলিপুরদুয়ারের দু এক জায়গায় ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের বুলেটিনে আরও বলা হয়েছে যে, পরপর দুই দিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় জল জমার কারণে ট্রাফিক জ্যামের সম্ভাবনা এড়ানো যাচ্ছে না৷ পাশাপাশি বিভিন্ন নদীতে জলস্তর বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে, এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team