কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাতেই ফ্রিজ হবে ভোটার তালিকা! কী হতে চলেছে? দেখুন বিগ আপডেট
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Sneha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:০০:২৪ পিএম
  • / ১৫৩ বার খবরটি পড়া হয়েছে
  • Sneha Chakraborty

ওয়েব ডেস্ক: বিহারে SIR -র পরে ধাপে ধাপে ভোটমুখী রাজ্যগুলিতে এই প্রক্রিয়া হবে ঘোষণা হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar)। বাংলা-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সোমবার রাতেই ‘ফ্রিজ’ করা হবে ভোটার তালিকা! এসআইআর ঘোষণা করে জানাল নির্বাচন কমিশন ৷  ধাপে ধাপে গোটা দেশে  প্রক্রিয়া চলবে। আগামী তিন মাসের মধ্যে এসআইআর শেষ করার লক্ষ্য মাত্রা রাখা হয়েছে।

সোমবার বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে বাংলায় SIR-এর দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। একই সঙ্গে আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে হবে এই দ্বিতীয় দফায় SIR।

আরও পড়ুন: SIR নিয়ে সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

কমিশন সূত্রে খবর, আজ রাত ১২টা থেকে কমিশনের পুরনো তালিকা ফ্রিজ। তারপর থেকে পাওয়া যাবে ইনুমারেশন ফর্ম। ওই ফর্মের ভিত্তিতে লিঙ্কিং ও ম্যাচিং করা হবে। সেই অনুযায়ী SIR তালিকাভুক্ত হবেন নাগরিকরা। অনলাইনে ইনুমারেশন ফর্ম ফিল আপ করা যাবে। প্রবাসীদের সমস্যার কথা মাথায় রেখে অনলাইনে ফর্ম ফিল আপের সিদ্ধান্ত। নিরক্ষর ভোটারদের সাহায্য করবেন বিএলও-রা। তিনবার করে প্রতিটি বাড়িতে যাবেন আধিকারিকরা। ২০০৩ সালের সূচিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের আর কোনও কাগজ দিতে হবে। কারও যদি বাবা-মায়ের নাম থাকে, তাহলে আর কাগজ দিতে হবে না। এই ‘ম্যাচিং’ ভোটারেরা নিজেরাই করতে পারবেন। কম্পিউটার ম্যাচিং ও ম্যাপিংয়ের পর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশিই মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে, ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং ‘নিবিড়’ নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দু’টি বিষয়। এক, কোনও বৈধ ভোটার যেন বাদ না যান। দুই, একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন।

দেখুন খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team