কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮:১৭ পিএম
  • / ৯০ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: রাজ্যজুড়ে চলা এসআইআর (SIR) শুনানি ঘিরে বাড়তে থাকা বিতর্কের মধ্যেই বড় ঘোষণা তৃণমূলের (Tmc)। এবার থেকে প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশেই থাকবে তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবির। রবিবার ১ লক্ষ ২০ হাজার বিএলএ–২-র সঙ্গে ভারচুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার ছিল এসআইআর দ্বিতীয় পর্বের শুনানির প্রথম দিন। সেই দিনই অসুস্থ ও প্রবীণদের শুনানিতে ডাকা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। কলকাতার চেতলা গার্লস স্কুলের শুনানি কেন্দ্রে প্রবল শীতের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৯০ বছরের এক বৃদ্ধকে। অথচ নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণদের শুনানিতে ডাকা হবে না।

আরও পড়ুন: মাঝপথে বিকল মেট্রো, বিপদের সময় খুলল না আপৎকালীন দরজা

শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরে হাসপাতালে ভর্তি থাকা এক অন্তঃসত্ত্বাকেও শুনানির লাইনে দাঁড়াতে দেখা যায়। এই ঘটনাগুলিকে সামনে রেখে তৃণমূলের অভিযোগ, এসআইআর-এর নামে রাজ্যবাসীকে পরিকল্পিতভাবে হেনস্তা করা হচ্ছে।

এই পরিস্থিতিতেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে SIR শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির খোলার সিদ্ধান্ত। ওই শিবির থেকে বয়স্ক, অসুস্থ ও অসহায় মানুষদের সহায়তা করবেন শাসক দলের নেতা-কর্মীরা। এর আগে রাজ্য প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের সুবিধার জন্য ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প চালু করা হয়েছিল, যেখানে জন্ম-মৃত্যুর শংসাপত্র-সহ নানা নথিপত্র সংক্রান্ত সমস্যা মেটানো হয়।

এদিকে, সাধারণ মানুষের হেনস্তার প্রতিবাদে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে প্রতিনিধি দল পাঠাবে তৃণমূল, এ কথাও বৈঠকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিএলএ–২-দের কাজের প্রশংসা করে অভিষেক বলেন, “আপনাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে।”

একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন, বিজেপির অঙ্গুলিহেলনেই ভোটমুখী বাংলায় এসআইআর করছে নির্বাচন কমিশন। বিজেপি নেতাদের দাবির পরেও ক’জন বাংলাদেশি ও রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, সেই সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিও ফের তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সব মিলিয়ে, এসআইআর শুনানি ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল রাজ্যে, আর তার মাঝেই ময়দানে নামার প্রস্তুতি নিল শাসক দল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team