কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:২৯:৪৬ এম
  • / ১২৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিকের (Nisith Kumar Malik) বিতর্কিত মন্তব্য! যা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়াল। তৃণমূলের (TMC) ডাকা এক মিছিলে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “প্রকৃত ভোটার যদি একটাও বাদ যায় তাহলে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব।” যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

রবিবার বিকেলে বর্ধমান ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের (TMC) ডাকে প্রকৃত ভোটারের ভোটাধিকার রক্ষার দাবিতে এক বিরাট মিছিল হয়। অনুষ্ঠান থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিশীথ মালিক (Nisith Kumar Malik) এমন বিতর্কিত মন্তব্য করেন। সঙ্গে তিনি বলেছেন, “এসআইআর (SIR) নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তবে আমাদের নেত্রী যা বলেছেন আমরা তাই বলছি। বিজেপি (BJP) বাংলাকে কলুষিত করতে চাইছে। এর ফলে বাংলাদেশ থেকে আসা মানুষ, মতুয়াদের অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা হবে। এই নিয়ে সতর্ক থাকতে হবে। ২৬ এর ভোটে তৃণমূলকে লিড দিতে হবে।”

আরও খবর : SIR হলে কী হবে? কারা বাদ যাবেন? দেখুন বিস্তারিত তথ্য 

বিধায়কের এই মন্তব্যের পর পশ্চিমবঙ্গ বিজেপি (BJP) তীব্র নিন্দা জানায়। বিজেপি নেতা এস আর ব্যানার্জী বলেছেন, “এ ধরনের বক্তব্য নিন্দনীয়। কেউ যখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে, তখনই এমন উক্তি করে। নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর হচ্ছে। বাড়বাড়ি করলে কেন্দ্রীয় বাহিনী এমন ধোলাই দেবে,তখন আগুন লাগাতে এলে ওনাদের কোথায় আগুন লাগে তখন দেখা যাবে।”

অনব্যদিকে সোমবার বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে, আগামীকালের বৈঠকেই এসআইআর (SIR)–র প্রথম ধাপ ঘোষণা করতে পারে কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। অনুমান, সেই বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে এসআইআরের নির্দিষ্ট সূচি।

দেখুন অন্য খবর :

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team