কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ময়নায় তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০১:৩৯:২৭ পিএম
  • / ৫০ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) ময়নায় চাঞ্চল্যকর ঘটনা। ময়নার মল্লিকমোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপনকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় (District news)।

স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতারা নিয়মিত তোলা আদায়ে ব্যস্ত। আতাউর নামে এক গরিব ব্যক্তিকে বাড়ি করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়েছিল বলে দাবি। আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জমিতে বাড়ি তুলতে শুরু করলে, তা ভাঙতে যান বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন। সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয় মানুষ তাঁকে ঘিরে ধরে মারধর করে। বিজেপির দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল।

আরও পড়ুন: মমতার নামে কালীপুজো সায়নীর!

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাঁদের দাবি, খেলা দেখে বাড়ি ফেরার সময় তাঁরা দেখতে পান একটি মসজিদের সামনে কয়েকজন অসামাজিক ব্যক্তি জোর করে দখল করে রয়েছে। তাঁদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপরই তাঁকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।

প্রায় আধা ঘণ্টা পরে গুরুতর আহত অবস্থায় সন্দীপনকে উদ্ধার করে প্রথমে ময়না গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team