কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কুয়াশায় মোড়া দক্ষিণ ২৪ পরগনা, পারদ নামল ৯ ডিগ্রির কাছে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৩:২৩:০৭ পিএম
  • / ৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

দক্ষিণ ২৪ পরগনা-  তাপমাত্রার (Temperature Drop)  পারদ নামল প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তীব্র শীতের কামড় ​দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana)। ঘন কুয়াশার (Fog) দাপটে বিপর্যস্ত  জনজীবন।

দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে ক্রমশ বাড়ছে শীতের প্রকোপ। লাগাতার তাপমাত্রার পারদ পতনের জেরে বুধবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সঙ্গে বইছে কনকনে উত্তুরে বাতাস। এই হঠাৎ শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ​ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা জেলা।

দৃশ্যমানতা (Visibility) অনেকটা কমে যাওয়ায় জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনা এড়াতে বহু জায়গায় যানবাহন ধীর গতিতে চলতে দেখা যায়। ​জেলার সুন্দরবন (Sundarban) উপকূলে ঠান্ডা এবং কুয়াশার দাপট আরও বেশি। স্থলপথের তুলনায় জলপথে দৃশ্যমানতা অনেকটাই কম থাকায় নামখানা, বেনুবন, পাথরপ্রতিমা সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা (Ferry service) ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন- শুধুই কি বয়সের ফারাক! কেন SIR শুনানিতে ডাক পেলেন অমর্ত্য সেন?

নামখানা থেকে গঙ্গাসাগরের বেনুবন যাওয়ার লঞ্চ চলাচল আপাতত থমকে রয়েছে। কুয়াশা কাটলে এবং প্রশাসনের নির্দেশ পেলে তবেই পরিষেবা চালু হবে। নামখানা লঞ্চ ঘাটে ভিড় জমিয়েছেন বহু যাত্রী। আরও কিছুদিন চলবে কুয়াশা এবং ঠান্ডার দাপট।

​বিশিষ্ট ভূ-বিজ্ঞানী সুজিব কর জানিয়েছেন, এল নিনোর প্রভাবের কারণেই চলতি শীতের দাপট আরও কিছুদিন বজায় থাকবে। তাঁর মতে, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি উত্তর ভারত থেকে আসা ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করায় শীতের কামড় আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে শীত থেকে রেহাই পেতে মানুষজনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team