কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মদের আসর থেকে নিখোঁজ, ৪ দিন পর পুকুরে মিলল BJP কর্মীর দেহ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০২:১২:১৮ পিএম
  • / ১৫৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

পূর্ব মেদিনীপুর: বছরের প্রথম দিনেই উদ্ধার হল নিখোঁজ বিজেপি (BJP) কর্মীর মৃতদেহ। বিগত চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরের একটি পুকুর থেকে মিলল সুব্রত অধিকারী নামের ওই যুবকের প্রাণহীন দেহ (Dead Body Recovered)। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) ময়না ব্লকের সুদামপুর এলাকার ঘটনা। স্থানীয় বিজেপির দাবি, মৃত ব্যক্তি দলের সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের পাশাপাশি তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।

মৃত সুব্রত অধিকারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় বলাইপণ্ডা এলাকায় হনুমান পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন সুব্রত। সেখানেই একটি মদের আসরে তাঁকে শেষবার দেখা যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরের পুকুরে ভেসে ওঠে তাঁর দেহ।

দেহ উদ্ধারের পর একাধিক প্রশ্ন সামনে এসেছে। মৃতের জামার পকেটে বিড়ি ও দেশলাই অক্ষত অবস্থায় পাওয়া গেলেও তাঁর মোবাইল ফোনটির কোনও খোঁজ মেলেনি। সুব্রতর মা কাজল অধিকারীর অভিযোগ, পরিকল্পিতভাবে অন্য কোথাও খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, তিন দিন জলে থাকলে দেহের যে ধরনের অবস্থা হওয়ার কথা, সুব্রতর দেহে তেমন লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুন: SIR কাঁটা! বাড়ি গিয়ে শুনানিতে নারাজ BLO, সমস্যায় অসুস্থ বৃদ্ধা

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও একবার সুব্রতকে অপহরণ করে মহিষাদলে আটকে রাখা হয়েছিল। সেই সময় তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই পুরানো শত্রুতার জেরেই কি এই ঘটনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি। ময়না ব্লক বিজেপির প্রমুখ সুজিত বেরা অভিযোগ করেছেন, এলাকায় তৃণমূলের মদতপুষ্ট সমাজবিরোধীদের দাপট রয়েছে এবং তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

যদিও বিজেপির আনা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। শাসকদলের দাবি, এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বিজেপি ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই মৃতদেহকে সামনে রেখে রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ ঘাসফুল শিবিরের।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে কোনও সম্ভাবনাকেই আপাতত বাদ দেওয়া হচ্ছে না।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team