কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এবার ৮ এর বদলে ৬ দফায় ভোট? কমিশনে কী কী প্রস্তাব রাখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:২০:৫২ এম
  • / ১০৪ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  ভোটমুখী রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। চলেছে এসআইআর শুনানি (SIR Hearing)  পর্ব। এই আবহেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটমুখী রাজ্যগুলিকে নিয়ে একপ্রস্তু বৈঠক সেরে ফেলল। বাংলায় ভোটে (Bengal Vote) কেন্দ্রীয় বাহিনী কোথায়, কোন সংবেদনশীল এলাকায় কত সংখ্যক মজুদ করা হবে তা নিয়ে আলোচনা সারলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার জন্য সমস্ত তথ্য নিয়ে দিল্লি গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Chief Electoral Officer Manoj Agarwal) ।

এই বৈঠকে ভোট দফার সংখ্যা আটের বদলে ৬ দফায় আনার প্রস্তাব রাখা হয়েছে।  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হয়েছিলসেইসঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় রাজ্যে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব রাখা হয়েছে।

সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে বাংলা, তামিলনাড়ু, কেরল-সহ মোট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকরা। ওই বৈঠকেই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রাজ্যে ভোটগ্রহণের আট এর বদলে ছয় দফা রাখার প্রস্তাব দিয়েছেন। জানা গেছে, আরও সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া পরিচালনার জন্য এই প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে সংবেদনশীল ও অতি স্পর্শকাতর বুথগুলিতে নজরদারি বাড়ানো ও কেন্দ্রীয় বাহিনীকে আরও দক্ষ ভাবে মোতায়েন করার জন্য ভোটের দফা কমানোর প্রস্তাব রাখা হয়েছে বলেই মত কমিশনের একাংশের।

আরও পড়ুন-  আজমীর শরীফে প্রধানমন্ত্রীর ‘চাদর প্রথা’ বন্ধের দাবিতে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি মনোজ আগরওয়ালের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট ১০৯৪ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তার থেকেও বেশি সংখ্যক বাহিনী চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team