কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
একসময়ের ‘তাঁতীপাড়া’ আজ নীরব, নান্দুর গ্রামে শেষ লড়াই একমাত্র তাঁতি পরিবারের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৪:১৭ পিএম
  • / ৭৮ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

পূর্ব বর্ধমান: একসময় নান্দুর গ্রামে পা রাখলেই কানে ভেসে আসত তাঁত বোনার ছন্দময় ঘটাং ঘটাং শব্দ। সেই কারণেই গ্রামটির পরিচিতি ছিল ‘তাঁতীপাড়া’ নামে। কিন্তু সময়ের স্রোতে আজ সেই পরিচয় প্রায় হারিয়ে গেছে। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বর্ধমান-২ ব্লকের বড়শুল এলাকার বৈকুণ্ঠপুর দু’নম্বর পঞ্চায়েতের অধীন নান্দুর গ্রামে এখন কার্যত বিলুপ্তির পথে প্রাচীন তাঁত শিল্প (District news)।

এই গ্রামে একসময় একাধিক পরিবার তাঁত বুননের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মাত্র একটি গুই পরিবার এখনও কোনওভাবে এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে। তবে তারাও আর পুরোপুরি ঐতিহ্যবাহী তাঁত বুননের কাজে যুক্ত নন। লাভের অভাব ও কাঁচামালের সংকটের কারণে বাধ্য হয়ে তাঁরা এখন খাদির জামা তৈরির দিকে ঝুঁকেছেন।

আরও পড়ুন : বাংলায় কাজ, উপযুক্ত পারিশ্রমিক—সবুজ সাথী সাইকেল গড়ছেন বিহারীরা

স্থানীয় তাঁতিদের অভিযোগ, তাঁত শিল্পে টিকে থাকতে গেলে সুতোসহ বিভিন্ন কাঁচামালের নিরবচ্ছিন্ন জোগান প্রয়োজন। কিন্তু বর্তমানে সেই জোগান যেমন অনিশ্চিত, তেমনই উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্য দাম পাওয়া যায় না। এর সঙ্গে যোগ হয়েছে আর্থিক অনটন। ফলে একে একে গ্রাম ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন তাঁতিরা।

নান্দুর গ্রামের প্রবীণ বাসিন্দারা আক্ষেপের সুরে বলছেন, “যে গ্রামে ঢুকলেই তাঁতের শব্দ শোনা যেত, আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা।” একসময়ের ব্যস্ত তাঁতীপাড়া আজ যেন স্মৃতির পাতায় বন্দি এক ইতিহাস।

স্থানীয়দের মতে, সরকারি সহায়তা ও যথাযথ পরিকল্পনার অভাবে এই গ্রামেই নয়, গোটা জেলাতেই ধুঁকছে তাঁত শিল্প। দ্রুত উদ্যোগ না নেওয়া হলে নান্দুর গ্রামের শেষ তাঁতি পরিবারটিও হয়তো একদিন এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবে—আর সঙ্গে হারিয়ে যাবে বাংলার এক মূল্যবান ঐতিহ্য।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team