কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মতুয়াগড়ে SIR বি/স্ফো/র/ক মমতা, কী বললেন শুনুন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:৫৬:৩২ পিএম
  • / ১৬৯ বার খবরটি পড়া হয়েছে

ওয়েবডেস্ক- এসআইআর (SIR) বিরোধিতায় মতুয়া (Matua) গড় থেকে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) । আজ মুখ্যমন্ত্রীর ত্রিকোণ পার্কের সভা ঘিরে টান টান উত্তেজনা। রাজ্যের SIR পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। ফের আজ পথে নামলেন তিনি। সভা থেকেই প্রথমেই কপ্টার নিয়ে বিজেপিকে তুলোধনা করেন তিনি। এদিন তাঁর আসার কথা ছিল কপ্টারে। কিন্তু কপ্টারের বিমার মেয়াদ শেষ হয়েছে বলে সূত্রের খবর। এর পরেই মুখ্যমন্ত্রী  বিজেপিকে নিশানা করে সোচ্চার হয়ে বলেন, ভোটের আগেই খেলা শুরু হয়ে গেছে। ভালো হয়েছে আমি সড়কপথে এলাম, জন সংযোগ করতে করতে।

মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশের দিকে আঙুল তুলে বলেন, এত তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া কীসের জন্য? সমস্তটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। SIR করতে তিন বছর সময় লাগে। ২০০২ সালে শেষ এসআইআর হয়েছিল।  আমরা তো তার বিরোধিতা করিনি। কিন্তু এখানে যারা বছরের পর ধরে বসবাস করছে তাদের তাড়ানো চলবে না। কমিশনের নিরপেক্ষতা খুব প্রয়োজন।

কমিশন নিরপেক্ষতার বদলে বিজেপি কমিশন হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী এদিন সকলের উদ্দেশ্যে বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন? আমি বীরভূমে জন্মেছি, না হলে আমাকে বাংলাদেশি বলত। ভোটের আগে ধর্মের নামে ফর্ম বিলি চলছে। মুখ্যমন্ত্রী এদিন সবাইকে বলেন, কেউ ভয় পাবেন না। আমরা কাউকে তাড়াতে দেব না।  বাংলা জোর করে দখল করতে হবে, তাই এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই মাটি সংগ্রামের মাটি, এই মাটি কারুর রক্তচক্ষুকে ভয় পায় না।

আরও পড়ুন- BJP–র বি-টিম হয়ে গেছে নিবার্চন কমিশন, সরব তৃণমূল

এদিন বিএলও’র মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে নিশানা করেন। তিনি বলেন, কাজ করতে গিয়ে তিনজন বিএলও মারা গেছেন। এসআইআর আতঙ্কের ৩৫ জনের মৃত্যু হয়েছে। আপলোড করা যাচ্ছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, এই অবস্থায় দুমাসের মধ্যেই এসআইআর করা ঠিক হচ্ছে না।

কমিশনকে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে। নির্বাচন কমিশন তিন বছর ধরে সময় নিক। ঘটিবাটি বিক্রি করে হলেও আমরা মানুষের পাশে থাকব।”

দেখুন ভিডিও-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team