কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সেইলের কারখানা স্থানান্তরের পরিকল্পনা নেই কেন্দ্রের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ০৪:৫২:০১ পিএম
  • / ২৯৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

রাজ্যে সেইলের ২টি কারখানা সরিয়ে নেওয়া বা সেখানকার কর্মী সংকোচন করার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। সংস্থার অধীনে থাকা দূর্গাপুর স্টিল প্লান্ট এবং বার্নপুরের ইস্কো স্টিল প্লান্ট দুটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে কর্মী সংকোচন করার পরিকল্পনার কড়া সমালোচনা করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় মন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী এই দুটি মর্যাদাপূর্ণ কারখানায় আরো বিনিয়োগ বাড়িয়ে তা সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে অর্থমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়েছেন। কারখানা দুটি চালাতে কাঁচামাল হিসেবে যে লৌহ আকরিক প্রয়োজন হয় তা বর্তমানে অন্য রাজ্য থেকে আনা হলেও ভবিষ্যতে রাজ্য সরকারের সহায়তায় এখানেই উৎপাদন করার পরিকল্পনা রয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন। উল্লেখ্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থাটি বর্তমানে বছরে একুশ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে। আগামী নয় বছরের মধ্যে তা বাড়িয়ে ৫০ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই বিষয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে কড়া ভাষায় চিঠি দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি ‘‌সেইল’র কাঁচামালের সদর দফতর কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছেন। কারণ এই সদর দফতর স্থানান্তরিত হলে করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কাজ হারাবেন। পাশাপাশি এর জেরে রাজ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team