কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি সুকান্তর! পাল্টা কী বলল তৃণমূল?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৫:৩৯ পিএম
  • / ৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

বাঁকুড়া: আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনী লড়াইকে সামনে রেখে শাসক ও বিরোধী—দু’পক্ষই মাঠে নেমেছে জোরকদমে। এরই মধ্যে বাঁকুড়ার (Bankura) তালডাংরায় বিজেপির (BJP) ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ ঘিরে চড়ল রাজনীতির পারদ। তৃণমূলকে নিশানা করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), পাল্টা ঘাসফুল শিবিরের তরফেও দাগা হল তোপ।

মঙ্গলবার বাঁকুড়ার তালডাংরায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ (Parivartan Sankaklp Yatra) কর্মসূচির শেষে তালডাংরা বাজারে বিজেপির পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেই সভার মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। একইসঙ্গে বাঁকুড়া জেলা স্তরের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন: ২৬-র ভোটে দলে কোন্দল আটকাতে মিলিঝুলি রাজ্য কমিটি, কী হবে এবার

সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরা থানার ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি বিজেপি কর্মী ফাল্গুনী পালকে মারধরের অভিযোগ ওঠে এলাকার কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতেই সুকান্ত মজুমদার মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে, তবে যেভাবে দলীয় কর্মীর হাত লাল করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে থানার অবস্থাও লাল করে দেওয়া হবে। থানা আর থাকবে না।” পাশাপাশি আইনত ব্যবস্থা না নিলে পুলিশকে ‘দেখে নেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন।

সুকান্তর এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, মারধরের ঘটনা সম্পর্কে তাঁর নির্দিষ্টভাবে জানা নেই। তবে একজন শিক্ষিত মানুষ হিসেবে সুকান্ত মজুমদারের মুখে এই ধরনের ভাষা মানায় না বলেই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, থানার দরজা সব সময়ই অভিযোগ গ্রহণের জন্য খোলা থাকে। পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেন, জনসভায় লোক কম হওয়াতেই মেজাজ হারিয়ে এই ধরনের মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team