কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিশ্বভারতীর হোস্টেলে নিম্নমানের খাবার! থালা বাজিয়ে প্রতিবাদ ছাত্রীদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪০:৪৪ এম
  • / ১২৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

বীরভূম: ফের অশান্তির ছবি ধরা পড়ল এরজ্যের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University)। হোস্টেলের খাবারের (Hostel Food) অত্যন্ত নিম্নমানের – এই অভিযোগ জানাতে গেলেই হুমকির মুখে পড়ুয়ারা। আর এই অভিযোগ তুলে মাঝরাতে অভিনব বিক্ষোভে সামিল হলেন ছাত্রীরা। ঘটনাস্থল বিশ্বভারতীর শ্রীসদন ছাত্রী আবাস (Shree Sadan Chatri Niwas)। গভীর রাতে হোস্টেল থেকে বেরিয়ে রাস্তায় নেমে থালা বাজিয়ে প্রতিবাদ (Student Protest) জানান পড়ুয়ারা।

ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্রীসদন ছাত্রী আবাসে খাবারের মান অত্যন্ত খারাপ। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। উল্টে অভিযোগ তুললেই সাসপেন্ড করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি পড়ুয়াদের। এমনকি, বাড়ির লোককে জানিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।

আরও পড়ুন: বাবার বয়স ৬৩, ছেলের বয়স ৫৮! নড়েচড়ে বসল কমিশন

এদিকে সম্প্রতি বিশ্বভারতীতে উপাচার্য বদল হয়েছে। বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রবীর কুমার ঘোষ। তবে উপাচার্য বদলালেও পরিবেশ বদলায়নি বলেই দাবি ছাত্রীদের। তাঁদের বক্তব্য, প্রশাসনিক পরিবর্তন হলেও আবাসিক সমস্যাগুলির কোনও সুরাহা হয়নি।

উল্লেখ্য, শ্রীসদন ছাত্রী আবাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসও। একসময় এই আবাসেই ছাত্রজীবন কাটিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই ঐতিহ্যবাহী ছাত্রীবাসেই আজ খাবারের মান নিয়ে প্রশ্ন উঠছে।

কর্তৃপক্ষের চোখ রাঙানির প্রতিবাদেই গভীর রাতে রবি ঠাকুরের শান্তিনিকেতন কার্যত অশান্ত হয়ে ওঠে। অভিনব প্রতিবাদ হিসেবে পড়ুয়ারা থালা বাজিয়ে বিক্ষোভ দেখান, যা তাঁদের ভাষায় প্রতীকী প্রতিবাদ। ছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এই ঘটনায় এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট সদুত্তর মেলেনি।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team