কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সোনালি বিবির পুত্রসন্তান হল ‘আপন’, নামকরণ অভিষেকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫২:৫২ পিএম
  • / ১০৯ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  সোনালি বিবির (Sonali Bibi) পুত্র সন্তান হওয়ার পর প্রথমেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বীরভূম (Birbhum) সফরে এসে সোনালির (Sonali BiBi) সঙ্গে সাক্ষাৎ করার কথাও দেন তিনি। কিন্তু মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের (Rampurhat) আসার আগে বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টার বিভ্রাটে নাজেহাল হন ডায়মন্ডহারবারের সাংসদ। বেশ কয়েকঘণ্টা সেখানেই থাকার পর হেমন্ত সোরেনের পাঠানো কপ্টারে রামপুরহাটে নামেন অভিষেক। কর্মসূচি বেশ কিছুটা পিছিয়ে যায়। কিন্তু তিনি যে কথা দিয়েছিলেন সে কথা রাখলেন তিনি।

সোনালি বিবির সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করলেন অভিষেক। সোনালির বাবা-মায়ের ইচ্ছেতে সোনালির ছেলের নামকরণ করলেন। নাম হল ‘আপন’। রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিক্যাল কলেজে যান অভিষেক। সেখানের প্রসূতি বিভাগে ভর্তি সোনালির সঙ্গে দেখা করলেন তিনি।  অভিষেক এদিন বলেন, হাসপাতালে শিশু ও প্রসূতি মায়ের জন্য যথেষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হয়। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাইনি। কথা হয়েছে সোনালির সঙ্গে।

‘আপন’ নামের ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন, ওঁদের যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।”

আরও পড়ুন-  ‘১০ গুণ জেদ আমার’, কপ্টার ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের

সেদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোনালির উপর হওয়া অত্যাচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিষেক বলেন, একজন অন্তঃসত্ত্বা মহিলাকের কত নির্যাতন সহ্য করতে হয়েছে। মারধরও করা হয়েছে তাকে। এখনও তার স্বামী বাংলাদেশের জেলে রয়েছেন।

অভিষেক বলেন, “বাংলা বলার অপরাধে সোনালিকে সন্তান-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফিরিয়ে আনা হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে।”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team