কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নতুন বছরে উত্তরবঙ্গে তুষারপাত? আপডেট দিল হাওয়া অফিস
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০২:১৬ পিএম
  • / ২২২ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: নতুন বছর শুরুর মুখে শীতের দাপটে জবুথবু গোটা বাংলা (Winter Update)। উত্তরবঙ্গে বর্ষবরণের দিনে তুষারপাতের (Snowfall in Maidan) সম্ভাবনার খবরে উচ্ছ্বসিত পর্যটকরা। সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট চোখে পড়েছে। দৃশ্যমানতা অনেক জায়গায় নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়। শীতের প্রকোপে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। রবিবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা। তবে এরপর ধীরে ধীরে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: নতুন বছরেও শীতের দাপট? ৩১ ডিসেম্বর পর্যন্ত কনকনে ঠান্ডা

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে জম্মু-কাশ্মীরে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ৩০ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। তার প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার গতি কিছুটা কমতে পারে, যার ফলে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চল, সান্দাকফু ও চটকপুরে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিংয়ে বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। একই সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team