কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ফের মালদহে চলল শুটআউট, গুলিবিদ্ধ যুবক!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩:২৪ পিএম
  • / ১১২ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

মালদহ: ফের মালদহে চলল গুলি (Shoot Out at Malda)। কালিয়াচক থানার (Kaliachak Police Station) যদুপুর এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তি। গুলিবিদ্ধ যুবকের নাম জালালউদ্দিন শেখ। তাঁর বয়স ৩৭ বছর। মঙ্গলবার সকালে খেলা নিয়ে বচসার জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বন্দুকের বাটের আঘাতে জখম আরও ১ জন। অভিযোগ স্থানীয় বাবর শেখের ছেলে হেদায়েতের শেখের বিরুদ্ধে। আক্রমণকারী ও আক্রান্ত উভয় তৃণমূল সমর্থক।

একটি খেলাকে কেন্দ্র করে এলাকায় বিবাদ চলছিল। আর সেই মেটাতে গিয়েই আক্রান্ত হয় এই ব্যক্তি। জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জালালউদ্দিন শেখ। তাঁর বয়স ৩৭ বছর। মালদহের কালিয়াচকের যদুপুরের বাসিন্দা তিনি। পেশায় ব্যবসায়ী ওই যুবক তৃণমূল সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে খেলা নিয়ে ওই এলাকায় একটা অশান্তি চলছিল। মঙ্গলবার তা নিয়েই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তা মেটাতে গিয়েই গুলিবদ্ধ হন জালালউদ্দিন শেখ। সূত্রের খবর, এলাকারই বাসিন্দা হেদায়েত শেখ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। জালালউদ্দিনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরেক ব্যক্তিও। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদহে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

আরও পড়ুন: বাংলার আট জেলায় ‘কোল্ড ডে’ অ্যালার্ট! কী পরিস্থিতি আগামী ৩ দিন?

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team