কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দার্জিলিং মেলে চলন্ত ট্রেনে ডাকাতি! ব্যাগ ছিনিয়ে ঝাঁপ দুষ্কৃতীর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ০১:৪৮:১৪ পিএম
  • / ৯৪ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে (Express Train) যাত্রী নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠল। শনিবার ভোরে ডাউন দার্জিলিং মেলের (Darjeeling Mail) সংরক্ষিত এসি কোচে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বর্ধমানের (Bardhhaman) কাছে ভোর আনুমানিক ৩টা নাগাদ চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে লাফিয়ে পালায় দুষ্কৃতী।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুরের বাসিন্দা প্রশান্তের নেতৃত্বে ১৯ জনের একটি পর্যটক দল নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ফিরছিল। দার্জিলিং মেলের বি-১ নম্বর এসি কোচের ২০ নম্বর সিটে বসে থাকা শ্যামলী সাহার হাত থেকে আচমকা ব্যাগ ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। মুহূর্তের মধ্যেই সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। যাত্রীরা “চোর, চোর” বলে চিৎকার করে ধরার চেষ্টা করলেও তাকে ধরা সম্ভব হয়নি।

আরও পড়ুন: হাওড়ায় ২০টি লোকাল বাতিল, তিন দিন ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

শ্যামলী সাহার স্বামী গৌতম সাহা জানান, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ৫০ হাজার টাকা নগদ, একটি দামি মোবাইল ফোন, আধার কার্ড ও প্যান কার্ড ছিল। আকস্মিক এই ঘটনায় গোটা পরিবারই হতবাক। যাত্রীদের মতে, এসি কোচে এমন ঘটনা অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক।

ঘটনার পরই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের অভিযোগ, এসি বগিতে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না, অবাধে যাতায়াত করছিলেন হকার ও অবাঞ্ছিত লোকজন। এমনকি রাতের বেলায় কোচের দরজা খোলা রাখার অভিযোগও ওঠে সংশ্লিষ্ট অ্যাটেনডেন্টের বিরুদ্ধে। যাত্রীরা এই ঘটনা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পরও তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সহায়তা মেলেনি বলে অভিযোগ। পরে শিয়ালদহ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, বারবার ভাড়া বাড়লেও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রেল কর্তৃপক্ষ, ফলে এসি কোচেও নিরাপদে যাত্রা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team