কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এসআইআর শুনানিতে ডাক হাওড়ার হরিজন বস্তির বাসিন্দাদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৬:০৪ পিএম
  • / ৫৪ বার খবরটি পড়া হয়েছে

হাওড়া: হাওড়া পুরসভার (Howrah Corporation) তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিজন বস্তির বাসিন্দাদের একটি বড় অংশকে এসআইআর (SIR) শুনানিতে ডাকা হয়েছে। একই সময়ে এতজনকে হাজিরা দিতে বলা হওয়ায় পরিবারগুলির মধ্যে সমস্যা তৈরি হয়। বিশেষ করে ছোট শিশু সন্তানদের একা রেখে কীভাবে শুনানিতে যাওয়া হবে, তা নিয়েই চিন্তায় পড়েন বাসিন্দারা।

বাসিন্দাদের এই সমস্যার কথা জানার পর এগিয়ে আসেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর বাপী মান্না-সহ এলাকার তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। শুনানিতে ডাক পাওয়া বাসিন্দারা যাতে একসঙ্গে যেতে পারেন, তার জন্য তৃণমূল নেতৃত্বের তরফে মিনিবাসের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: আই-প্যাক দফতরে ইডির হানার প্রতিবাদে জামালপুরে তৃণমূলের মিছিল

শুক্রবার সকালে সত্যবালা আইডি হাসপাতালের সামনে থেকে ওই মিনিবাসে করেই শুনানিতে রওনা দেন হরিজন বস্তির ৬৫ জন বাসিন্দা। তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও শিশুরাও। যাত্রাপথে টিফিন হিসেবে কাজু, কেক এবং পানীয় জলও দেওয়া হয়।

শুনানিতে যাওয়ার সময় বাসে একটি ব্যানারও টাঙানো ছিল, যেখানে লেখা ছিল, ‘বিজেপির হয়রানি ভ্রমণে হেয়ারিং’। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। সব মিলিয়ে, এসআইআর শুনানি ঘিরে স্থানীয় বাসিন্দাদের সমস্যার সমাধানে তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগ হাওড়া এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team