কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পাহাড়ের চূড়ায় তুষারপাতের হাতছানি, সমতলে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১১:১৩:৩২ পিএম
  • / ১৬৭ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: অবশেষে হাঁড়কাপানো শীত (Winter Weather) জমিয়ে উপভোগ করছে বঙ্গবাসী।বহু বছর পর কলকাতায় (Kolkata Winter) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে সেই শীত দীর্ঘস্থায়ী হল না। একদিকে পাহাড়ের চূড়ায় তুষারপাতের হাতছানি, অন্যদিকে সমতলে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত থমকে দাঁড়িয়েছে উত্তুরে হাওয়া।

কলকাতা

কনকনে ঠান্ডার সাময়িক বিরতি। কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়ল। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা। তারপর ২৪ ঘণ্টা একই রকম আবহাওয়া। মঙ্গলবার-বুধবার থেকে ফের কমবে তাপমাত্রা। অনুমান আবহাওয়া দফতরের। কুয়াশার প্রভাব বাড়বে। মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহের মাঝামাঝি ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসবে পারদ।

আরও পড়ুন: জানুয়ারি মাসজুড়ে রবিবারগুলিতে অতিরিক্ত মেট্রো

দক্ষিণবঙ্গ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ধীরে ধীরে শক্তি হারাল শীত। তবে শীতপ্রেমীদের মন খারাপ করার কারণ নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সাময়িক উষ্ণতার পর আবারও নামবে তাপমাত্রা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট। আজ শনিবার ঘন কুয়াশার দাপট ছিল দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাত! উইকেন্ডে আজ ও কাল এই সম্ভবনা বেশি।দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং-এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team