কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR আতঙ্কে চরম সিদ্ধান্ত বৃদ্ধের! শুনানির দিনেই পুরুলিয়ায় হুলুস্থুল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২:৩৯ পিএম
  • / ২৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

পুরুলিয়া: এসআইআর (SIR) আতঙ্কে ফের আত্মহত্যা (Suicide)। তালিকায় নাম না থাকায় দেশ থেকে বার করে দেওয়ার ভয়ে চরম সিদ্ধান্ত নিলেন মানভূমের এক আদিবাসী বৃদ্ধ। পুরুলিয়া (Purulia) জেলার পাড়া বিধানসভার অন্তর্গত অনাড়া গ্রাম পঞ্চায়েতের চৌতালা গ্রামের ঘটনা। এসআইআর-এর শুনানির (SIR Hearing) নোটিস পাওয়ার আতঙ্কেই আত্মহত্যা করেন দুর্জন মাজি নামের ৮২ বছরের এই বৃদ্ধ, এমনটাই অভিযোগ এনেছে তাঁর পরিবার।

পরিবারের অভিযোগ, এসআইআর-এর শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন দুর্জনবাবু। তাঁর স্ত্রী ও ছেলের দাবি, তিনি বারবার বলতেন যে, তাঁকে হয়তো এবার আমাকে হয়তো বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। সেই আশঙ্কাই ধীরে ধীরে গ্রাস করছিল তাঁকে। নির্ধারিত শুনানির দিন অর্থাৎ রবিবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। উদ্দেশ্য ছিল একটি টোটো ধরে শুনানির স্থানে পৌঁছনো। কিন্তু গাড়ি না পেয়ে আরও চিন্তায় পড়ে যান তিনি।

আরও পড়ুন: ওড়িশার পর অসম! ‘এক জন বাংলাদেশি পেয়েছি’, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে মারধর

এরপরেই ঘটে চরম বিপদ। অতিরিক্ত দুশ্চিন্তায় গ্রাম সংলগ্ন রেললাইনে আত্মহত্যার পথ বেছে নেন দুর্জন মাজি। পরিবারের লোকের দাবি, শুনানিতে দেরি হয়ে গেলে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে—এই আতঙ্কই তাঁর জীবনকে শেষ করে দিল।

স্থানীয়দের অভিযোগ, এসআইআর শুনানি পর্বে প্রস্তুতি ও ব্যবস্থাপনার অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বয়স্ক ও অসহায় ভোটারদের জন্য যাতায়াতের কোনও বিশেষ ব্যবস্থা রাখা হয়নি। ফলে অনেকেই নোটিস হাতে নিয়ে চরম মানসিক চাপে ভুগছেন।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team