কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এবার নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ ক্যাম্প! কবে থেকে চালু হচ্ছে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:১০:৩৯ পিএম
  • / ৮৮ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ফের শুরু হয়েছে ‘সেবাশ্রয় ২.০’ (Sebaashray 2.0)। গত বছরও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে আয়োজিত হয়েছিল সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। যেখানে প্রায় ১২ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন। এবার সেই ধাঁচেই এই স্বাস্থ্যশিবির হতে চলেছে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram)। গত শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে এমনইটাই জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার বুধবার তৃণমূলের তরফে সমাজমাধ্যমে জানানো হল, আগামী ১৫ জানুয়ারি নন্দীগ্রামে শুরু হচ্ছে ‘সেবাশ্রয়’।

শনিবার সাংবাদিক সম্মেলনে অভিষেক জানিয়েছিলেন, ‘নন্দীগ্রাম থেকে ফোন আসছিল। তার পরেই সহকর্মীদের সঙ্গে কথা বলে ঠিক করেছি, নন্দীগ্রামে ১ আর ২ নম্বর ব্লকে দুটো মডেল ক্যাম্প হবে।’ নতুন বছরেই পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই কারণে মাসের শুরু থেকেই জেলা সফর শুরু করেছেন অভিষেক। ১৫ জানুয়ারি করবেন কাঁথিতে সভা। সেদিনেই নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ (Sebaashray) শিবির শুরু করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও খবর : শাহের সফরেও ব্রাত্য দিলীপ!

স্বাস্থ্য শিবিরে চোখ, রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, ক্যানসারসহ বিভিন্ন রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে। তৃণমূল সাংসদের এই শিবিরের জন্য এবার আশাবাদী নন্দীগ্রামের মানুষও। এই বিষয়টিকে রাজনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

কারণ বাংলায় অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল নন্দীগ্রাম (Nandigram)। ২০২১ সালের নির্বাচনে সেখানকার ফলাফল নিয়েও এখনও কাটাছেঁড়া চলছে। তবে ছাব্বিশের ভোটের আগে এই কেন্দ্রে এবার রাজ্যের শাসক দল বিশেষ নজর দিতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখানকার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগ বাড়াতে শুরু করেছেন অভিষেক। জানুয়ারিতে সেবাশ্রয়ের ধাঁচে নন্দীগ্রামে মডেল স্বাস্থ্য শিবিরের আয়োজন তারই একটি অংশ বলে মত রাজনৈতিক মহলের।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team