কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
গ্রামীণ রাস্তা তৈরি নিয়ে নতুন নির্দেশ দিল নবান্ন!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:০৭:৩২ পিএম
  • / ১১৮ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : নতুন বছর পড়তে বাকি আর মাত্র কিছুদিন। আর নয়া বছরেই বাংলায় হবে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তা নিয়ে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী দল। বিধানসভা ভোটের আগেই গ্রামাঞ্চলে পথশ্রী প্রকল্পকে (Pathashree project) সামনে রেখে উন্নয়নকে তুলে ধরতে চায় রাজ্য।

এই প্রকল্পে রাজ্যের টাকায় ৯ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা (Rural roads) তৈরি হবে। এর জন্য ৯ দফা প্রচারের কর্মসূচি নিল নবান্ন (Nabanna)। বলা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন কোন রাস্তা পথশ্রী প্রকল্পের হাত ধরে নির্মাণ ও মেরামতি হচ্ছে। তা নিয়ে মাইকের প্রচার চালাতে হবে নিয়মিত। এজন্য একটি গাড়িতে মাইক লাগিয়ে পাড়ায় পাড়ায় এই প্রচারের ব্যবস্থা করতে হবে।

আরও খবর : শাহজাহান মামলার সাক্ষী, গাড়িতে ধাক্কা ট্রাকের, গুরুতর জখম সাক্ষী ভোলা, মৃত ২

হ্যান্ডবিল বা লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিলি করতে হবে সেগুলি। পঞ্চায়েত দফতরকে এই প্রকল্প নিয়ে অডিও ক্যাসেট তৈরি করে পাড়ায়-পাড়ায়, হাটে-বাজারে নিয়মিত বাজানোর ব্যবস্থা করতে হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প নিয়ে হোর্ডিং, ফ্লেক্স, পোস্টারের ব্যবস্থা করতে হবে। রাস্তার শিলান্যাসের পরেই ট্যাবলো তৈরি করে গ্রামের বিভিন্ন রাস্তায় প্রচার করতে হবে।

প্রস্তাবিত রাস্তার ধারে প্রকল্পের বিস্তারিত তথ্য সহ বোর্ড লাগাতে হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন। বোর্ডে লিখতে হবে, এই প্রকল্প রাজ্য সরকারের। জেলা ও বিডিও স্তরে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে হবে প্রকল্প নিয়ে। সরকারি উদ্যোগে জেলা ব্লক ও গ্রাম পঞ্চায়েত করে জনপ্রতিনিধিদের নিয়ে সভা করে এ নিয়ে প্রচার চলাতে হবে। প্রতিটি সভায় যেন ৫০ শতাংশ মহিলার উপস্থিতি থাকে তা নিশ্চিত করতে হবে। পথশ্রী নিয়ে জেলায় জেলায় নবান্নের (Nabanna) তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team