কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ত্রিকোণ প্রেমের জেরে খুন! গ্রেফতার ১
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Sneha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:১৯:৫৪ পিএম
  • / ২৫৪ বার খবরটি পড়া হয়েছে
  • Sneha Chakraborty

পূর্ব মেদিনীপুর: নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার ১। ত্রিকোণ প্রেমের জেরে সম্পর্কে ফাটল, তাই খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্ত যুবক ও নিহত নাবালিকার পরিবারের দাবি, একার পক্ষে সম্ভব নয় এমন ঘটনা ঘটানোর, আরও কেউ যুক্ত থাকতে পারে এই ঘটনায়।

সমুদ্র সৈকতের ঝাউ-বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় নাবালিকা তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে জুনপুট কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করে কুড়ি বছর বয়সের দেবকুমার পাত্রকে। জুনপুটের ঝাওয়া’র বাসিন্দা দেবকুমার-র বাবা উত্তম পাত্র ও মা মণি পাত্র জানান, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না, তবে অনুমান করছি আমার ছেলের পক্ষে একা এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এই ঘটনায় যারা যুক্ত রয়েছে সকলের শাস্তির দাবি করছি।‘

আরও পড়ুন: ডবল ইঞ্জিনের রাজ্যে খুন বাংলার শ্রমিক! পরিবারের সঙ্গে সাক্ষাৎ সাংসদ-বিধায়কের

অপরদিকে, নাবালিকা তরুণীর কাকুর দাবি, এই ঘটনা একার পক্ষে ঘটানো সম্ভব নয়, এই ঘটনা যারা জড়িত রয়েছে তাদের সবার শাস্তির দাবি করছি। তবে পুলিশের প্রাথমিক অনুমান- ত্রিকোন প্রেমের কারণে এমন ঘটনা ঘটেছে। মোবাইলে কথোপকথন নিয়ে, প্রায় দেড় বছরের সম্পর্কের ফাটল ধরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটিকে নিয়ে বাইকে করে ওই যুবক একা এসেছিল। বর্তমানে নাবালিকা তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। তদন্ত আরও এগোলে বোঝা যাবে, এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দেবকুমার পাত্রকে কাঁথি আদালতে তোলা হবে।

কাঁথি থানার দেশপ্রাণ ২ নম্বর ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের দূরমূটের বাসিন্দা অমৃত পন্ডিত এর ১৫ বছরের নাবালিকা কন্যা অর্চনা পন্ডিত শনিবার বিকেল থেকে নিখোঁজ হয়। রবিবার সন্ধ্যায় জুনপুট কোস্টাল থানার অন্তর্গত গোপালপুর সমুদ্র উপকূলে গলায় ওড়না জড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর ঘটনার ফলে পুলিশ আছে দেহটিকে উদ্ধার করে।

দেখুন খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team