কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
লাখো ভক্তের ঢল গঙ্গাসাগরে, ভিড় সামলাতে ড্রোন-নজরদারি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০২:৩৮:৪৯ পিএম
  • / ৬২ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) গঙ্গাসাগরে (Gangasagar) আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষে লাখো পুণ্যার্থীর ভিড় সামলাতে বড়সড় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এবার সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু হচ্ছে। গঙ্গাসাগরের (Gangasagar) বিভিন্ন ড্রপগেটে বসানো হবে ট্রাফিক লাইট, পাশাপাশি নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন।

প্রতিবছরই গঙ্গাসাগরে ভিড় সামলাতে বাঁশের ব্যারিকেড দিয়ে ড্রপগেট তৈরি করা হয়, যেখানে পুণ্যার্থীদের আটকে রেখে ধাপে ধাপে এগোনোর ব্যবস্থা থাকে। তবে এবার সেই ব্যবস্থাকে আরও আধুনিক করা হচ্ছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ড্রপগেটগুলিতে ট্রাফিক লাইট বসানো হবে। এর ফলে দূর থেকেই পুণ্যার্থীরা বুঝতে পারবেন কখন দাঁড়াতে হবে আর কখন এগোতে পারবেন। সুন্দরবন পুলিশ জেলার সুপারিশ মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৪০টি জায়গা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে লট এইট, কচুবেড়িয়া এবং মেলা গ্রাউন্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। ইতিমধ্যেই কোথায় কোথায় ড্রপগেট বসবে, তার পরিদর্শন শুরু হয়েছে।

আরও পড়ুন: আজ থেকে বাড়ছে পারদ, জাঁকিয়ে শীত কবে ফিরবে?

ভিড়ের উপর নজর রাখতে বসানো হচ্ছে ৩১টি ওয়াচ টাওয়ার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় তৈরি করা হচ্ছে ২২০টি সাবস্টেশন। পাশাপাশি, পুণ্যার্থীদের সুবিধার জন্য থাকছে ১৫৫টি মোবাইল চার্জিং পয়েন্ট।

এবারের ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ড্রোন। ভেসেল আটকে যাওয়া বা কোনও এলাকায় পুণ্যার্থীরা সমস্যায় পড়লে, ড্রোনের মাধ্যমে সেখানে খাবার বা প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। একই সঙ্গে ড্রোনের সাহায্যে ভিড়ের গতিবিধি, চাপের জায়গা ও সার্বিক পরিস্থিতির সঠিক ছবি ও তথ্য বিশ্লেষণ করা হবে।

সব মিলিয়ে, এবার গঙ্গাসাগর মেলায় ‘ম্যান ম্যানেজমেন্ট’ বা ভিড় নিয়ন্ত্রণে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। প্রযুক্তি আর পরিকল্পনার সমন্বয়ে পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন স্নান নিশ্চিত করাই লক্ষ্য।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team