কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শীতের আগমনী বার্তা নিয়ে পরিযায়ী পাখিদের ঢল উত্তর দিনাজপুরে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৯:১১ পিএম
  • / ১১৭ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

উত্তর দিনাজপুর- শীতের (Winter) আমেজ আসতেই পরিযায়ী পাখির (Migratory Birdsঢল। শীতের আগমনী বার্তাই যেন তাদের আসার ইঙ্গিত দিয়ে দিয়ে। উত্তরবঙ্গের বিভিন্ন জলাভূমি, নদীর চর ও বনাঞ্চলে দেখা মিলছে পরিযায়ী পাখির। উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur)  ইসলামপুর শহরের এক প্রান্তে অবস্থিত ভেরভেরি পুকুর। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতে দূর দেশ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি উড়ে এসে আশ্রয় নিতে শুরু করেছে এই অঞ্চলে। ফলে প্রকৃতি যেন আবারও তার বৈচিত্র্য ও সৌন্দর্যের উচ্ছ্বাসে ভরে উঠেছে।

স্থানীয় বনদফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বিভিন্ন জলাশয়ে দেখা মিলছে বালি হাঁস, গার্গানি, নরসিং হাঁস, হুইসলার, গ্রেটার ক্রেস্টেড টার্ন, বেগুনি কাঁক ও আরও বেশ কিছু প্রজাতির পরিযায়ী পাখির। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শীতের হাত থেকে বাঁচতে এবং প্রজননের উপযুক্ত পরিবেশের সন্ধানে এ অঞ্চলেই আসে তারা।

আরও পড়ুন-  বাবরি মসজিদের শিলান্যাস করে কী বললেন হুমায়ুন কবীর?

বিশেষজ্ঞদের মতে, পরিযায়ী পাখিদের আগমন প্রকৃতির সুস্থতার অন্যতম সূচক। জলাভূমির পরিবেশ সুরক্ষিত থাকলে তাদের সংখ্যা বাড়ে, আর পরিবেশের অবনতি ঘটলে কমে যায়। তাই এই মৌসুমে অবাঞ্ছিত শিকার রোধ এবং জলাভূমি সংরক্ষণে জোর দিচ্ছে বনদফতর ও তার পাশাপাশি ইসলামপুর শহরের সুকান্ত পল্লীর বাসিন্দারা।

স্থানীয় মানুষজনও পাখিদের আগমনে উচ্ছ্বসিত। ইতিমধ্যেই পাখি দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

প্রকৃতি প্রেমী ও প্রশাসনের নজরদারিতে শীতকালীন এই অতিথিদের নিরাপদ অবস্থানের আশা করছে সকলে।

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সেন্সরের আগেই ‘দেশু’র টিকিট বিক্রিতে বিতর্ক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team