কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মেয়াদ শেষ মনোজ পন্থের! বাংলার নতুন মুখ্যসচিব কে হচ্ছেন?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৩:৫৬ এম
  • / ২৪২ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : গত ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant)। কিন্তু সেই মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। তবে বুধবার, ৩১ ডিসেম্বর রাজ্যের বর্তমান মুখ্যসচিবের (Chief Secretary) মেয়াদ শেষ হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে এবার কাকে করা হবে বাংলার (Bengal) পরবর্তী মুখ্যসচিব? তা নিয়ে জোর গুঞ্জন চলছে। তবে জানা যাচ্ছে, মুখ্যসচিব হওয়ার দৌড়ে বেশ কয়েকজন এগিয়ে রয়েছেন।

সূত্রের খবর, প্রথম মহিলা মুখ্যসচিব হওয়ার দৌড়ে আছেন নন্দিনী চক্রবর্তী। বর্তমানে তিনি রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে। এছাড়া তালিকায় রয়েছেন বিবেক কুমার। যদিও বিবেক কুমারের কার্যকালের মেয়াদ আর মাত্র দু’মাস। তবে যদি তাঁকে মুখ্য সচিব করা হয় তাহলে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হতে পারে।

আরও খবর : মরশুমের শীতলতম দিন কলকাতায়! তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মনোজ পন্থ। মুখ্যসচিব হিসেবে গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু, দিল্লি তাতে সায় দেয়নি। তারপরই মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছিল। তবে গত জুন মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তাঁর জায়গায় কাকে নতুন মুখ্যসচিব করা হবে? তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছিল।

কিন্তু পরে রাজ্যের মুখ্যসচিব হিসাবে মনোজ পন্থের কর্মকালের মেয়াদ গত জুন মাসে আরও ৬ মাস বাড়ানো হয়। আর সেই মেয়াদ শেষ হচ্ছে বুধবার, ৩১ ডিসেম্বর। ফলে কাকে এবার মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আর নতুন বছরেই দায়িত্ব নেবেন তিনি।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team