কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ছোলার ডালের উপর ফুটিয়ে তুললেন লিওনেল মেসির প্রতিকৃতি! কষ্ট থেকেই শিল্পে রূপ দিলেন রানাঘাটের মানিক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৭:০৯ পিএম
  • / ২৪২ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: কলকাতায় (Kolkata) লিওনেল মেসির (Lionel Messi অনুষ্ঠানে না-দেখার আক্ষেপ যেন বহু ফুটবলপ্রেমীর হৃদয়ে ক্ষত তৈরি করেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharti Stadium) টিকিট কেটে, স্বপ্ন বুকে নিয়ে হাজির হয়েও মেসিকে চোখের সামনে দেখতে না পাওয়ার যন্ত্রণা আজও তাড়া করছে অগণিত সমর্থককে। সেই কষ্ট থেকেই জন্ম নিল এক অনন্য শিল্পকর্ম, ছোলার ডালের উপর মেসির প্রতিকৃতি।

নদিয়ার রানাঘাটের রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ ছোটবেলা থেকেই ছবি আঁকায় দক্ষ। বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে সামনে থেকে দেখার স্বপ্ন ছিল তাঁরও। কিন্তু সাধ থাকলেও সাধ্য ছিল না। মেসিকে দেখতে না পেয়ে গভীর কষ্ট ও দুঃখ থেকেই তিনি সিদ্ধান্ত নেন, অন্যরকম কিছু করবেন। আর সেখান থেকেই শুরু হয় ছোলার ডালের উপর মেসির ছবি আঁকার কঠিন যাত্রা।

আরও পড়ুন: বিএসএফ-কে জমি দেওয়া নিয়ে শাহের অভিযোগ ওড়ালেন মমতা

প্রায় সাত দিনের নিরলস পরিশ্রমে একটি ছোট ছোলার ডালের উপর নিখুঁতভাবে ফুটে ওঠে আর্জেন্টিনার মহাতারকার মুখাবয়ব। এত ক্ষুদ্র ক্যানভাসে এত সূক্ষ্ম কাজ—দেখে বিস্মিত হচ্ছেন সকলেই। মানিক জানালেন, “যাঁরা আমার মতো মেসিকে সামনে থেকে দেখতে পারেননি, তাঁদের জন্যই এই ছবি। চোখে না দেখলেও অন্তত শিল্পের মাধ্যমে মেসিকে কাছে পাওয়া যায়।”

এটাই প্রথম নয়। এর আগেও তিনি ছোলার ডালের উপর সৌরভ গঙ্গোপাধ্যায়, দিয়েগো ম্যারাডোনা, অমিতাভ বচ্চন ও লিওনেল মেসির প্রতিকৃতি এঁকেছেন। তবে এবারের কাজ তাঁর কাছে সবচেয়ে আবেগের। কারণ, এর সঙ্গে জড়িয়ে রয়েছে না-পাওয়ার বেদনা।

মানিক দেবনাথের এই অনন্য শিল্পকর্ম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, যুবভারতীতে না দেখা গেলেও, বাংলার এক প্রান্তে মেসি ধরা দিলেন শিল্পীর ছোলার ডালে। কষ্ট, দুঃখ আর ভালোবাসা মিলিয়েই যে শিল্প জন্ম নেয়—তারই এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন রানাঘাটের মানিক।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team