কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে’, মমতার নিশানায় কমিশন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮:২১ পিএম
  • / ১৩০ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: ফের এসআইআর (SIR) নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, এসআইআর নিয়ে ভুল কাজ করছে, অগতান্ত্রিক, অনৈতিক কাজ করছে কমিশন। তাঁর আরও অভিযোগ যে, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন। বিষয়টিকে ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য, আজ মঙ্গলবারই মামলা ওঠার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। এসআইআরে হেনস্থা হচ্ছে বলে মামলা করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন।

মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এসআইআর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভুলভাল (কাজ) করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যোষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। এবাবে চলতে পারে না। আপনাদের সবাইকে বলব আপনারা সবাই সচেতন হোন। প্রত্যেককে সরব হওয়ার আবেদন। মুখ্যমন্ত্রী বলেন, “হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। ৫৪ লক্ষ টাকা নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের অধিকার ছিল ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিলআপ করার।” কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশন চলছে বলেও তোপ দাগেন। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের আগত সমস্ত মানুষদের উদ্দেশে বলেন, পাঁচ লক্ষ টাকা ইন্সিওরেন্স করা আছে। বাম আমলের তীর্থ কর আমরা তুলে দিয়েছি। মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে জানান, প্রযুক্তির মেলবন্ধনে এবারের গঙ্গাসাগর মেলা হবে আধুনিক ও নিরাপদ। সেই দিকে খেয়াল রেখেই সাগর মেলায় আগত পুণ্যার্থী ও ভক্তদের সহায়তা এবং নির্ভুল তথ্য আদান-প্রদানের জন্য সহায়তায় থাকছে প্রযুক্তির জিপিএস (GPS) সিস্টেম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সহযোগিতায় এই বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। গঙ্গাসাগরের (Gangasagar) তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের বহুদিনের স্বপ্নের মুড়িগঙ্গা সেতুর (Muriganga Bridge) শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ, চার লেনের এই সেতু নির্মাণ হলে সাগরদ্বীপের (Sagardwip) সঙ্গে মূল ভূখণ্ডের স্থায়ী যোগাযোগ গড়ে উঠবে। এদিন মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্ধোধন করেন।

পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবারই সাগরদ্বীপে পৌঁছান মুখ্যমন্ত্রী। মেলা-পরিকাঠামো, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন তিনি। পরে সরকারি অনুষ্ঠানে মোট ২ হাজার ৩২৪ কোটি ৩০ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প মুড়িগঙ্গা সেতু। শিলান্যাসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু মুখে বলি না, কাজে করে দেখাই। এখানকার মানুষের হাজারও প্রতিকূলতা রয়েছে। তাই এই সেতু নির্মাণ অত্যন্ত জরুরি ছিল।” তাঁর কথায়, সেতু তৈরি হলে প্রায় ৩ লক্ষ স্থানীয় মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই দেশ-বিদেশের পর্যটক ও তীর্থযাত্রীরাও উপকৃত হবেন। সময় ও খরচ—দু’দিক থেকেই সাশ্রয় হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team