কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভোট এলেই দুর্যোধন-দুঃশাসনরা বাংলায় আসেন, শাহকে নিশানা মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২:৪৬ পিএম
  • / ১৭৩ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক পারদ চড়ছে। এই আবহে এদিন বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার বীরসিংহপুর ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা।মমতা এদিন বলেন, “বাংলায় একজন দুঃশাসন এসেছেন। ভোট আসলে বাংলায় দুর্যোধন আর দুঃশাসন আসে। শকুনির চ্যালা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে।” যদিও এই আক্রমণে কোনও নাম উল্লেখ করেননি তিনি।

এসআইআর নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোরের সেই আবহে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখবই, কলকাতা থেকে চ্যালেঞ্জ অমিত শাহের (Amit Shah)। সেই অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা। বিজেপির দাবি, এসআইআর-র ফলে অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। আর এই নিয়েই এদিন মমতা প্রশ্ন তোলেন, “শুধু বাংলায় অনুপ্রবেশকারী থাকলে পহেলগাঁও ও দিল্লিতে হামলা তোমরা চালালে?” নাম না করে অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে তোপ তাঁর। মুখ্যমন্ত্রী বলেন,” ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন।বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে শাহ-সহ গোটা বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা থেকে অমিত শাহ অভিযোগ করেছিলেন রাজ্য সরকার উন্নয়নমূলক কাজের জন্য জমি দিচ্ছে না। নাম না করে শাহকে পাল্টা তোপ দাগেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, ‘ভোট এলেই দুর্যোধন-দুঃশাসনরা বাংলায় আসেন। শকুনি মামার চেলারা ঘুরছে চারিদিকে। এখন বলছে আমি নাকি জমি দিই না। “কমরেড- বোমরেডদের প্রশ্ন করুন, আমি যদি জমি না দিতাম, আমি জমি না দিলে ECL-এর কাজ হতো? পানাগড়, অন্ডাল, পেট্রোপোল, তারকেশ্বর- এসবের জমি কে দিয়েছে। যা দিয়েছি ওই কাজগুলো আগে করুন। আমি BSF-এর বিরুদ্ধে নই। শুধু নিরপেক্ষ ভাবে কাজ করুন।’

আরও পড়ুন: ‘বাংলাতেই শুধু অনুপ্রবেশকারী থাকলেপহেলগাঁও আর দিল্লিতে হামলা তোমরা চালালে?’

বিজেপিকে ‘রাজনৈতিক হ্যাংলা’ বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই রাজনৈতিক হ্যাংলার দল আগের বার এসে বলেছিল ইস বার ২০০ পার, হয়ে গিয়েছে পগাড়পার। এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব। শাহ অভিযোগ করেছেন, সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতার বসানোর জন্য জায়গা দেয় না রাজ্য সরকার। কিন্তু মমতা পালটা জবাবে বললেন, ”রায়গঞ্জ, চ্যাংড়াবান্ধা, ঘোজাডাঙায় আমরা জমি না দিলেন কী করে কাজ করতেন? অনুপ্রবেশ রুখে দেওয়ার দায়িত্ব তো বিএসএফের। তারা কেন রুখতে পারে না?” এরপরই কার্যত গর্জে উঠে বলেন, ইউ মাস্ট রিজাইন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন।”

“মমতা বলেন, “দুটো কান থাকলে এক কান কাটার ভয় থাকে, কিন্তু যার দুটো কানই কাটা, তার আবার কান কাটার ভয় কী?মমতা বলেন, যতদিন বেঁচে থাকব ততদিন এই দূরাচারী, শকুনি মামা, দুর্যোধন, দুঃশাসনদের বিরুদ্ধে লড়ব। এছাড়াও, বিজেপিকে দাঙ্গাকারী, ব্যাভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারি, স্বৈরাচারী – বলেও তোপ দাগেন মমতা। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। বলেন, “উত্তর প্রদেশ, অসম, ওড়িশা, রাজস্থানে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। আমরা তো অত্যাচার করি না।”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team