কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
“আমরা আবার ক্ষমতায় আসব,” সভামঞ্চে কাগজ ছিঁড়ে হুঙ্কার মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৮:১৬ পিএম
  • / ৩৩৪ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: একশো দিনের কাজ (100 Days Work) নিয়ে ফের মোদি সরকারকে (Modi Government) নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কোচবিহারের (Coochbehar) রাসমেলা ময়দানের সভামঞ্চ থেকে তিনি একশো দিনের কাজের জন্য কেন্দ্রের দেওয়া শর্তের কাগজ ছিঁড়ে ফেলেন। সেই সঙ্গে এদিন মমতা সাফ জানিয়ে দেন, “আমরা এই শর্ত মানি না।” তিনি দর্পকন্ঠে আরও জানান, “আমরা কারও ভিক্ষা চাই না।”

এদিন কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, দু’দিন আগে কেন্দ্র থেকে এক চিঠি এসেছে রাজ্যে। সেই চিঠিতে একশো দিনের কাজ নিয়ে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই শর্ত একটি কাগজে লিখে এনেছিলেন তিনি, তা থেকে পড়ে মমতা বলেন, “ত্রৈমাসিক শ্রমবাজেট দেখাতে হবে। বাজেট দেখানোর সময় কোথায়? এটা ডিসেম্বর মাস। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা।’’

আরও পড়ুন: মোদির মুখে ‘বঙ্কিমদা’, চাঁচাছোলা আক্রমণ মমতার

পাশাপাশি, একশো দিনের কাজের ক্ষেত্রে প্রশিক্ষণের শর্ত উল্লেখ করে মমতা বলেন, ‘‘বলছে ট্রেনিং দিতে হবে। বলছে না হলে নাকি জমির কাজ করা যাবে না।’’ এর পরেই তিনি গলার স্বর চড়িয়ে হাতের কাগজ দেখিয়ে বলেন, ‘‘এটার কোনও ভ্যালু নেই। ভ্যালুলেস কাগজ।’’ পরক্ষণেই সেই কাগজ ছিঁড়ে তিনি জানান যে, এই শর্ত মানবে না বাংলা।

এরপরেই স্পষ্ট কথায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আবার আমরা ক্ষমতায় আসব। কর্মশ্রীতে এ বার ৭৫ দিন কাজ হয়েছে। একশো দিনের কাজ বাংলাই করবে। চাই না তোমাদের ভিক্ষা। বাংলা নিজের পায়ে হাঁটতে জানে।’’

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team