কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মহেশতলায় কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৩:২৭:৫৫ পিএম
  • / ৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে রাস্তাঘাট খারাপ (Bad Roads)। অভিযোগ জানিয়েও কোনও ধরণের সুরাহা মেলেনি। এমন পরিস্থিতিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, একেবারে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তাঁরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মহেশতলায় (Maheshtala)।

জানা গিয়েছে, মহেশতলা পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের শেখপাড়া টালি মসজিদ এলাকায় প্রায় ছয় হাজার পরিবারের বসবাস। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট খারাপ। ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ বন্দ্যোরাধ্যায়-কে বিষয়টি জানিয়েও কোন সুরাহা মেলেনি। আজ কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ (Protest) দেখালেন স্থানীয়রা।

আরও খবর : চার্জশিট ও নথির কপি চেয়ে আদালতে SSC-র টেন্টেড প্রার্থীরা

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয় এদিন প্রসূতি এক মহিলাকে এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। রাস্তা খারাপ থাকার কারণে চরম দুর্ভোগকে পড়তে হয় তাঁদের। সেই কারণেই এদিন কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহেশতলা থানার পুলিশ (Police)।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও গোটা ঘটনায় কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাউন্সিলরের পিএ শেখ বাপ্পা জানান, এলাকায় এসে দেখলাম সত্যিই রাস্তার খুব প্রয়োজন। বিষয়টি নিয়ে কাউন্সিলর এবং পৌরসভায় জানাব। চেষ্টা করব যাতে দ্রুত রাস্তা করা যায়।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team