কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভগবানপুরে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার লগ্নজিতা! গ্রেফতার অভিযুক্ত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:২৮:৩৭ পিএম
  • / ৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার (Harassing Lagnajita Chakraborty) ঘটনায় অভিযুক্ত স্কুলমালিককের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) গানের অনুষ্ঠানে হেনস্তার শিকার গায়িকা লগ্নজিতা চক্রবর্তী! গায়িকাকে কটুক্তি করার অভিযোগ৷ এমনকী গায়িকাকে মারধরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ৷ ভগবানপুরের একটি স্কুলের অনুষ্ঠানে ঝামেলা। অভিযোগ, ‘জাগো মা’, গানে আপত্তি তোলেন আয়োজকরা। দাবি করেন গাইতে হবে ‘ধর্মনিরপেক্ষ গান’। তা থেকেই ঝামেলার সূত্রপাত। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন লগ্নজিতা। অভিযোগের পরই ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা (Lagnajita Chakraborty)। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে হেনস্থার শিকার হতে হয়। গায়িকার অভিযোগ, ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গেয়েছিলেন তিনি। এরপরেই দর্শকাসন থেকে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তাঁর দাবি, ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে। তাঁকে মারধর করতে উদ্যত হন।এরপরই গায়িকার পক্ষ থেকে ভগবানপুর থানায় একটি অভিযোগ জানানো হয়েছে। তিনি বলেন, ‘‘আমার হাতে মাইক্রোফোন ছিল, আমি দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, উনি যখন মারতে পারেন নি, এবং ওনাকে যখন সবাই ধরে মঞ্চ থেকে নামাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে “অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা!

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে নোরা ফতেহি, দুমড়ে গেল গাড়ি, এখন কেমন আছেন?

লগ্নজিতার অভিযোগ, স্কুলমালিক মেহবুব মল্লিক তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেন। তাঁকে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত মেহবুবকে গ্রেফতার করল পুলিশ।পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি জানিয়েছেন, এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। তিনি জানান, এসডিপিও স্তরের কোনও আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team