কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
স্বাভাবিকের ৫.৩ ডিগ্রি নীচে কলকাতার তাপমাত্রা, কনকনে শীত আর কতদিন?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১০:১৯:০১ এম
  • / ৩১৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: কলকাতা সহ (Kolkata) গোটা রাজ্যে জাঁকিয়ে শীত (Winter)। বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা গত পাঁচ বছরের মধ্যে শীতলতম ডিসেম্বর ( December)। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি নীচে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারেরও নীচে। বছরের শুরুতে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষের দিকে ২–৩ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে।

আরও পড়ুন: কনকনে ঠান্ডায় দার্জিলিংকে টেক্কা দিচ্ছে জঙ্গলমহল

উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত আরও তীব্র। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং কেরলের উপর একটি ঘূর্ণাবর্তের জেরে ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে। শ্রীনিকেতন, সিউড়ি, আসানসোল, নদিয়া সহ একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬–৮ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৯–১০ ডিগ্রির মধ্যে থাকবে। কোথাও কোথাও তা বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে।উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩–১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২–৩ ডিগ্রি বাড়তে পারে। তার পর কয়েকদিন আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে কনকনে শীত অব্যাহত। আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে তার পরের চার দিনে ধীরে ধীরে পারদ কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিঙে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে নামতে পারে।

কলকাতার পূর্বাভাস

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রায় আপাতত বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team