কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজ্যে শীত আমেজ, বেড়েছে জয়নগরে-বহড়ুর মোয়ার চাহিদাও
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩২:৩৫ পিএম
  • / ১৪৪ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

জয়নগর: আর হাতে গোনা কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি। শীত এলেই মন মোয়া- নলেন গুড়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এই মোয়ার আঁতুরঘর হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, বহড়ু এলাকা। ‘জয়নগরের মোয়া’র (Jaynagarer Moa) রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিনরাজ্য এমনকী বিদেশেও সমাদৃত। একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পিঠে পুলি উৎসব। তেমনি পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বাঙালিদের ঘরেই চলে পিঠে পুলি পায়েস উৎসব। পৌষ সংক্রাতির অনেক আগে থেকেই এবারে জাকিয়ে পড়ছে শীত, বইছে উত্তরে হওয়া। আর সেইসঙ্গে বেড়েছে জয়নগর (Jaynagarer Moa) ও বহড়ুর মোয়ার চাহিদা। বেড়েছে নলেন গুড়ের রসগোল্লা, পাটালি, বাদাম ছাপার চাহিদা। পায়েসের জন্য বিক্রি হচ্ছে কিলো কিলো নলেন গুড়। জিআইট্যাগ এবং মোয়ার হাব হওয়ার পর দেশ টপকে বিদেশে পাড়ি দিয়েছে জয়নগর ও বহড়ুর সুবিখ্যাত মোয়া। কথিত আছে, স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু (Chaitanya Mahaprabhu) সুখ্যাতি করেছিলেন এই জয়নগরের মোয়ার। তারপর থেকেই জয়নগরের মোয়া দারুণ জনপ্রিয়তা পায়।

জয়নগরই হয়ে ওঠে মোয়ার পীঠস্থান। কলকাতা শহর লাগোয়া জেলা দক্ষিণ ২৪ পরগনা। এই জেলারই এক প্রান্তে রয়েছে জয়নগর। মোয়া জয়নগরের বলা হলেও আদতে তা কিন্তু বহড়ুর (Baharu)।  এখন জয়নগরের মোয়া বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে এবং আন্তর্জাতিক বাজার ধরার জন্য নতুন প্রযুক্তির ব্যবহারও শুরু হয়েছে। জয়নগরের মোয়া হল পশ্চিমবঙ্গের, বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনার, এক ঐতিহ্যবাহী ও সুস্বাদু মিষ্টি। যা কনকচুর ধানের খই, নলেন গুড়, এলাচ ও বিভিন্ন বাদাম (পেস্তা, কাজু, কিশমিশ) দিয়ে তৈরি হয় এবং এটি সাধারণত শীতকালে (নভেম্বর-ফেব্রুয়ারি) পাওয়া যায়, যা তার নিজস্ব সুগন্ধ ও স্বাদের জন্য বিখ্যাত এবং এর আসল স্বাদ পেতে হলে আসল জয়নগরের মোয়াই খাওয়া উচিত।

আরও পড়ুন: গ্রামীণ রাস্তা তৈরি নিয়ে নতুন নির্দেশ দিল নবান্ন!

জয়নগর ও বহড়ুর উল্লেখযোগ্য কয়েকটি দোকানের মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে বহরুর মহাদেব দাসের বীণাপানি মিষ্টান্ন ভান্ডারের মোয়া। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র এই দোকানের মোয়া কেনার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাওয়া জয়গরের মোয়ার জি আই ট্যাগ ছাড়া বিশ্বের কাছে পরিচিতি এনেছে ও চাহিদা বাড়িয়েছে বলে জানান বীণাপানি মিষ্টান্ন ভান্ডার এর কর্ণধার গনেশ দাস। তিনি জানান ক্রেতাদের স্বাস্থ্যের দিকে মাথায় রেখে তাদের কারখানায় হায়জেনিক পদ্ধতি অবলম্বন করেই তৈরি হয় মোয়া। নলেন গুড়, কনকচুর ধানের খই, শ্রী ঘি,বাদাম, কাজু, কিসমিস, পেস্তা, এলাচ,লবঙ্গ ও আরো বিশেষ কিছু মসলার সহযোগে তৈরি এই মোয়া আজ জগৎ বিখ্যাত।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team