কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ কল্যাণের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:৪৮:৩৪ পিএম
  • / ১১১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণ হয়ে গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তিনি আক্রমণ করে বলেছেন, শুভেন্দু কাকে-কাকে চাকরি দিয়েছে, কিছুদিনের মধ্যে সেই তালিকা দিয়ে দেবেন তিনি। কোথা থেকে কত টাকা তিনি তুলেছেন, তার হিসেবও দেবেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তার পরেই তাঁকে আক্রমণ করলেন কল্যাণ। শনিবার জগদ্ধাত্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করে তৃণমূল (TMC) সাংসদ বলেন, নিষেধাজ্ঞার জন্য বহু এফআইর নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যায়নি। তিনি আরও বলেছেন, চাকরি দেওয়া নিয়ে শুভেন্দু চ্যালেঞ্জ করে জানিয়েছিল মামলায় ওঁর নাম নেই, নাম রয়েছে রাখাল মুখোপাধ্যায় আর ওর সব ছেলেপুলেদের। আর সেই FIR স্থগিত হয়েছিল।

আরও খবর : বাংলার কত কাছে ঘূর্ণিঝড় ‘মন্থা’? কতটা প্রভাব পড়বে?

তবে প্রশ্ন উঠেছিল কে এই রাখাল মুখোপাধ্যায়? কল্যাণ বলেছেন, এই রাখাল হল শুভেন্দুর খাস লোক। তারাই বিভিন্ন জয়গায় সরকারি চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিল। কিন্তু সেই এফআইআর স্থগিত হয়েছে। তিনি জানিয়েছেন, হাইকোর্ট বলেছে যেখানে শুভেন্দুর নাম নেই সেখানে এফআইআর ক্রস করা যায় না। ফলে এর তদন্ত করবে পুলিশ। তিনি দাবি করেছেন, পুলিশ তদন্ত করলে রাজ্যের বিরোধী দলনেতার সাঙ্গপাঙ্গরা সবাই জেলে ঢুকবে।

কল্যাণ (Kalyan Banerjee) আরও বলেন, মেদিনীপুরে যে সব অযোগ্য শিক্ষক বেরিয়েছে, তাঁদের মধ্যে শুভেন্দু যাঁদের ঢুকিয়েছিল, সব লিস্ট দিয়ে দেব। এ নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছেন, কল্যাণের কথার কোনও উত্তর দেব না। শ্রীরামপুরে গিয়েই উত্তর দিয়ে এসেছি।

দেখুন অন্য খবর :

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team