কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কাজল শেখকে রুপোর তরোয়াল উপহার, রাজনৈতিক বিতর্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ০৩:১৭:৩৭ পিএম
  • / ৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

বীরভূম: তৃণমূলের প্রতিষ্ঠা দিবস (Trinamool Foundation Day) অনুষ্ঠানে আড়াই কেজি ওজনের রুপোর তরোয়াল উপহার (Silver sword gift) কাজল শেখ (Kajal Sheikh)  কে। যা ঘিরে বিতর্কে জড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। বীরভূমের নানুর বিধানসভার বাসাপাড়া মিলন মেলা অনুষ্ঠান ঘিরে বিতর্ক।

আজ পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর বীরভূমের (Birbhum) নানুরে বাসাপাড়া মিলন মেলা অনুষ্ঠিত হয়। পরিচালনায় থুপসরা তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠান হচ্ছে ঘটা করে। সেই অনুষ্ঠান মঞ্চেই এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে আড়াই কেজি ওজনের তরোয়াল উপহার দিল থুপসড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। সেই মঞ্চেই দেখা গেছে বিধায়ক বিধান চন্দ্র মাঝিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  থুপসড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাধিপতি কাজল শেখকে যে তরোয়াল উপহার দেওয়া হয়েছে তার ওজন আড়াই কেজি। তরোয়ালটি রুপোর। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকার উপরে।

বছর ঘুরলে রাজ্য বিধানসভা নির্বাচন। সকলের নজর থাকে বীরভূমের দিকে। সেই বীরভূমেই এবার দলীয় কর্মী সমর্থকরা কাজলকে উপহার দিচ্ছে তরোয়াল। এ ধরনের ছবি কিসের ইঙ্গিত? উঠছে নানান প্রশ্ন! স্বাভাবিকভাবেই ফের বিতর্কে কাজল শেখ।

আরও পড়ুন- শাহি বৈঠকের পর সক্রিয় দিলীপ ঘোষ, আজ রাজ্য বিজেপি সভাপতি শমীকের সঙ্গে বৈঠক

কাজল বলেন,  ২০১১ সালের আগে বামফ্রন্টের হার্মাদ রা নানুরে খুনোখুনির রাজনীতি করেছিল। তারা এখন বিজেপিতে এসে শান্ত বীরভূমকে অশান্ত করতে চাইছে। জাত পাত ধর্ম নিয়ে যদি অশান্ত করে আমার মত হাজার হাজার কাজল শেখ রাস্তায় নামবে। খেলা তখন হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team